Madhya Pradesh Election Result 2023: ব্যালটে কামাল দেখাল লাডলি বেহেনারাই, এক প্রকল্পেই কেল্লা ফতেহ 'মামাজির'
ফের মধ্য প্রদেশে গেরুয়া ঝড়। শিবরাজ সিং চৌহানেই ভরসা রাখল মধ্যপ্রদেশের বাসিন্দারা। মধ্য প্রদেশের শিবরাজ সিং চৌহানের এই জয়ের নেপথ্যে রয়েছে মহিলা ভোটার। বিধানসভা ভোটের কয়েকদিন আগেই শিবরাজ সিং সরকার লাডলি বেহেনা নামে একটি প্রকল্পের সূচনা করেন।
সেই লাডলি বেহেনা প্রকল্পই কামাল দেখিয়েছে ভোট বাক্সে। বুথ ফেরত সমীক্ষা ওলট পালট করে দিয়ে জয় ছিনিয়ে নিয়ে এসেছে শিবরাজ সিং চৌহ্বান। মধ্য প্রদেশে এক কথায় গেরুয়া ঝড় বইছে। মহিলা ভোটাররাই যে সব সমীকরণ বদলে দিতে পারে সেই পথ দেখিয়েছিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণারক জেরে এক কথায় তৃণমূল কংগ্রেসের সামনে দাঁড়াতে পারেনি।

সেই সমীকরণেই পরবর্তী কালে একাধিক রাজ্যেই বিজেপি এই মহিলা ভোটারদের টার্গেট করেই এগিয়েছে। সেই তালিকায় রয়েছে মধ্য প্রদেশও। বিধানসভা ভোটের আগে চৌহান সরকারের লাডলি বেহেনা প্রকল্পের ঘোষণা করা মহিলা ভোট ব্যাঙ্ক কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
এই লাডলি বেহেনা প্রকল্পের েজরেই এই মহিলা ভোট ব্যাঙ্ক জয়ের মুখ দেখিয়েছে বিজেপিকে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রকাশ্যে স্বীকার করেছেন লাডলি বেহেনা প্রকল্পের কারণেই মধ্য প্রদেশের জয়ের মুখ দেখেছে বিজেপি। মামাজির এই জয়ের নেপথ্যে বেহেনারাই যে রয়েছেন সেকথা স্বীকার করতে কার্পণ্য করেননি বিজেপি নেতারা।
শুধু লাডলি বেেহনা প্রকল্পই নয় লাডলি লক্ষ্মী প্রকল্পও সাফল্য এনেছে চৌহান সরকারের। মধ্য প্রদেশে ডবল-ইঞ্জিন সরকার এনে দিয়েছে মোদী সরকারই। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই িনয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications