Madhya Pradesh Election 2023: শিবরাজেই আস্থা, মধ্যপ্রদেশে বাজিমাত করবে বিজেপিই, বলছে সমীক্ষা

মধ্যপ্রদেশে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি সম্ভবত তাঁদের রাজত্ব ধরে রাখতে সক্ষম হবে। আসন্ন যে নির্বাচন হতে চলেছে সেখানে ২৩০টি আসনের মধ্যে ১১৯টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের মসনদে বসতে চলেছে বিজেপি, এমনটাই ইঙ্গিত ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষায়।

মধ্যপ্রদেশে ভোট হতে চলেছে আগামী ১৭ নভেম্বর। সমীক্ষা বলছে, গতবারের থেকে অন্তত দশটি আসন বিজেপি বেশি পাবে। অর্থাৎ ২০১৮ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১০৯টি আসন। তা এ বছর বেড়ে ১১৯টি হতে চলেছে। কংগ্রেস গত নির্বাচনে পেয়েছিল ১১৪ টি আসন, তা কমে ১৩৭টিতে নামতে চলেছে বলে জনমত সমীক্ষায় উঠে এসেছে। এছাড়াও নির্দল প্রার্থীরা অন্তত চারটি আসনে জয়লাভ করতে পারেন, যা গত নির্বাচনে নির্দল এবং স্থানীয় ছোট দল মিলিয়ে সাতটি আসন পেয়েছিল।

shivraj singh

ভোট শেয়ারের দিক থেকে বিজেপি পেতে পারে ৪৬.৩৩ শতাংশ ভোট। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৪৩.২৪ শতাংশ ভোট। এবং অন্যান্য দলগুলি মিলিয়ে পেতে পারে ১০.৪৩ শতাংশ ভোট। অর্থাৎ ২০১৮ সালের তুলনায় এবছর বিজেপির ভোট শতাংশ বাড়তে চলেছে। এবং কংগ্রেসের ভোট শতাংশ কিছুটা কমতে চলেছে। গত নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪১.২% ভোট এবং কংগ্রেস পেয়েছিল ৪০.৮৯ শতাংশ ভোট। এছাড়াও অন্যান্য দল মিলিয়ে পেয়েছিল ১৮.০৯ শতাংশ ভোট।

বাঘেলখণ্ড এলাকায় ৫১টি আসনের মধ্যে বিজেপি ২৯টি পেতে পারে। কংগ্রেস পেতে পারে ২১ টি আসন। ভোপালে ২৪টি আসনের মধ্যে বিজেপি ১৬ টি জিততে পারে। কংগ্রেস পেতে পারে ৮ টি আসন। চম্বল এলাকার ৩৪ টি আসনের মধ্যে কংগ্রেস ১৯ টি এবং বিজেপি ১৫ টি আসন পেতে পারে। মালওয়ার ৪৬ টি আসনের মধ্যে বিজেপি ২৮ টি এবং কংগ্রেস ১৮ টি আসন পেতে পারে। নিমার এলাকায় ২৮ টি আসনের মধ্যে কংগ্রেস ১৫ টি এবং বিজেপি ১২ টি আসন পেতে পারে।

মুখ্যমন্ত্রী হিসেবে ৪২.৫% ভোট পেয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। কংগ্রেসের কমল নাথের পক্ষে ভোট দিয়েছেন ৩৯.৬১ শতাংশ মানুষ। এছাড়াও বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কংগ্রেসের দিগ্বিজয় সিং তালিকায় থাকলেও অনেক পিছিয়ে রয়েছেন।

এই জনমত সমীক্ষায় ১৪৫২০ জনের মতামত নেওয়া হয়েছে। যার মধ্যে ৭ হাজার ৪৯০ জন পুরুষ এবং ৭০৩০ জন মহিলা রয়েছেন। মোট ১৩২টি বিধানসভা কেন্দ্রে ঘুরে এই জনমত সমীক্ষা নেওয়া হয়েছে। জনমত প্রদানকারী ভোটারদের বয়স ১৮ থেকে ৬০ বছর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+