MP Assembly Elections 2023: মধ্যপ্রদেশে ২৩০টি আসনে চলছে ভোট, শিবরাজ সিং চৌহান থেকে কমলনাথ ভোট দিলেন নেতারা
MP Assembly Elections 2023: মধ্যপ্রদেশে আজ বিধানসভা ভোট। ২৩০টি আসনে শুরু হয়েছে ভোট গ্রহণ। শিবরাজ সিং চৌহান ভার্সেস কমলনাথ। দুই হাইভোল্টেজ নেতার হাড্ডাহাড্ডি লড়াই যে আজ হবে তাতে কোনও সন্দেহ েনই। সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৩টে পর্যন্ত।
সকাল থেকেই বুথে বুথে লাইন দেখা গিয়েছে। এখনও নির্বিঘ্নে চলছে ভোটগ্রহন। ভোট শুরুর আগেই সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে মধ্যপ্রদেশে এবার কংগ্রেস সরকার গড়তে পারে। বিজেপির প্রতি অনেকেই আস্থা হারিয়েছেন। সকাল সকাল ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান। স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান তিনি।

ভোট দিতে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে মিষ্টিমুখ করান দলীয় কর্মীরা। শেহোর কেন্দ্রে সস্ত্রীক ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান। ভোট দিতে যাওয়ার আগে সেহোরে মন্দিরে প্রার্থনাও করেন তিনি। এদিকে বিজেপি নেতা নরোত্তম মিশ্রও ডাটিয়া কেন্দ্রে ভোটদান করেেছন। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ভোট দিয়েছেন ইন্দোরে।
অন্যদিকে ভোটকে কেন্দ্র করে কংগ্রেস শিবিরেও উচ্ছ্বাস রয়েছে। কংগ্রেস নেতা কমলনাথও সকাল সকাল ভোটদান করেছে। মধ্য প্রদেশের ছিন্দওয়ারায় ভোট দিয়েছেন কমলনথ। গোয়ালিয়রের কংগ্রেসপ্রার্থী ভোটারদের ভোটদানের আহ্বান জানিেয় বলেছেন বিজেপিকে উৎখাত করতে সকাল সকাল গিয়ে ভোট দিন। ভোটের দিন সকালেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন মধ্যপ্রদেশে এবার কংগ্রেস ১৫০-র বেশি আসনে জিতবে। কংগ্রেস প্রার্থী জিতেন্দ্র পাটওয়ারি সকাল সকাল মাকে সঙ্গে নিয়ে ইন্দোরে বুথে গিয়ে ভোট দেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications