LPG Price Cut: বছর শুরুতেই বড় স্বস্তি! অনেকটাই কমতে পারে রান্নার গ্যাসের দাম
LPG Price Cut: বছর শুরুতেই বড় স্বস্তি! অনেকটাই কমতে পারে রান্নার গ্যাসের দাম
LPG Price Cut Likely: স্বস্তির খবর বয়ে নিয়ে আসতে পারে নতুন বছর। বছর শুরুতেই সস্তা হতে পারে রান্না। সস্তা হতে পারে রান্নার গ্যাস (LPG)। আর বছর শুরুতেই এই বিষয়ে বড় ঘোষণা করতে পারে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি (Oil Marketing Companies)।
কার্যত প্রত্যেকদিনই কাঁচা তেলের (Crude Oil) দামে বড়সড় পতন ঘটছে। যার সুফল সরকারি তেল কোম্পানিগুলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে গ্রাহকদের দিতে পারে। এমনটাই মনে করা হচ্ছে।

গ্যাসের দাম ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে
বর্তমানে রাজধানী দিল্লিতে 14.2 কিলো এলপিজি সিলিন্ডার রিফিল করতে ১০৫৩ টাকা দিতে হয়। কলকাতাতে পড়ে ১০৭৯ টাকা। মুম্বইতে দাম রয়েছে ১০৫২.৫০ পয়সা এবং চেন্নাইয়ে প্রায় ১৪ কেজির গ্যাসের দাম পড়ছে ১০৬৮ টাকা। এমনকি পাটনা এবং লখনউতেও গ্যাসের দাম ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। আর তা দিতে রীতিমত কাল ঘাম ছুটছে আমআদমির। এই অবস্থায় সরকারি তেল সংস্থাগুলি গত ৬ জুলাই থেকে সিলিন্ডার দামে কোনও পরিবর্তন ঘটেনি। যেখানে কাঁচা তেলের দাম কমার পরেও দাম কমেনি গ্যাসের। এখনও পর্যন্ত ৩০ শতাংশ কমেছে কাঁচা তেলের।

গ্যাসের দামে অন্তত ১৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছে
২০২২ সালে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি ডোমেস্টিক রান্নার গ্যাসের দামে অন্তত ১৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। গত বছর 2021 সালের অক্টোবরে, যখন অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 85 ডলারের কাছাকাছি ছিল, যখন ঘরোয়া রান্নার গ্যাস 899 টাকায় পাওয়া যেত। বর্তমানে, অপরিশোধিত তেল ব্যারেল প্রতি 83 ডলারের কাছাকাছি রয়েছে। সেখানে ভারতীয় বাস্কেট প্রাইস ব্যারেল প্রতি 77 ডলারের কাছাকাছি রয়েছে বলে জানা যাচ্ছে। ফলে গ্যাসের দাম কমাতেই পারে সংস্থাগুলি। এমনটাই মনে করা হচ্ছে।

৫০০ টাকাতে সিলিন্ডার দেওয়ার ঘোষণা
গ্যাসের দাম নিয়ে বারবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয় মোদী সরকারকে। ভারত জড়ো যাত্রা থেকে বারবার রাহুল গান্ধী রান্নার গ্যাসের দাম নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন। কীভাবে ২০১৪ সালে রান্নার গ্যাস মাত্র ৪১৪ টাকাতে বিক্রি হয়েছে সে বিষয়ে মোদী সরকারকে প্রশ্ন করেছেন কংগ্রেস নেতারা। এই অবস্থায় ৫০০ টাকাতে সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছে রাজস্থানের কংগ্রেস সরকার। ২০২৩ সালের ১লা এপ্রিল থেকেই এই সিদ্ধগান্ত কার্যকর হবে। যেখানে ১০০০ টাকার উপরে গ্যাসের দাম সেখানে মাত্র ৫০০ টাকাতে গ্যাস দেওয়ার কথা বলা হয়েছে। এই সিদ্ধান্তে নিঃসন্দেহে কংগ্রেসের উইপর চাপ বাড়বে। আর সেদিকেই সরকার দেশে গ্যাসের দাম কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications