Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নয়া ব্যবস্থা, গৃহস্থের জন্য ব্যবহার করা এলপিজি গ্যাসের উপর বসবে কিউআর কোড

এবার এলপিজি গ্যাসেও বসবে কিউআর কোড। ১৪.২ কেজি গৃহস্থের এলপিজি সিলিন্ডারে একটি কিউআর কোড এম্বেড করে দেওয়া হবে। আর এটা করা হবে আগামী তিন মাসের মধ্যেই। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এই কথা বলেছেন বুধবার। তিনি বলেন লিউকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারে শিঘ্রই কিউআর কোড বসানো হবে। এটা গৃহস্থের জন্য যে গ্যাস ব্যবহার কর হয় তা কালোবাজারি হওয়ার সম্ভবনা থাকবে। যার ফলে কারও যখন দরকার হবে তা মিলবে।

নয়া ব্যবস্থা, গৃহস্থের জন্য ব্যবহার করা এলপিজি গ্যাসের উপর বসবে কিউআর কোড

মন্ত্রী একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারে এবং বলেছেন যে, "গ্যাস চাইলে গ্যাস পাচ্ছেন না। আর চিন্তা নেই। একটা বিশেষ ব্যবস্থা আমরা করছি। এবার থেজে কিউআর কোড বসানো হবে গৃহস্থের ব্যবহার করা সিলিন্ডারে। আর পুরনোতেও এগুলো বসানো হবে। এটা হলে অনেকগুলো বিষয় আছে তার সমস্যা সমাধান হবে। গ্যাস সিলিন্ডার চুরি রক্ষার পাশাপাশি, এটি ট্র্যাক করা এবং সহজেই খুঁজে পাওয়া যাবে।

বিশ্ব এলপিজি সপ্তাহ ২০২২ হচ্ছে গ্রেটার নয়ডাতে। এখানে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে যারা অফিসার রয়েছেন তাঁদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। জানা গিয়েছে যে ডিজিটাল সলিউশন কিউআর কোড যেগুলি মেশিনের মাধ্যমে পড়া যায় তেমন একটি লেভেল যার মধ্যে এর সমস্ত তথ্য থাকবে সেটিও এর সঙ্গে যোগ করে দেওয়া হবে।

বিশ্ব এলপিজি সপ্তাহ শুরু হয়েছে১৪ নভেম্বর থেকে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এটি হচ্ছে ইন্ডিয়ান এক্সপো মার্টে।

মূলত সিলিন্ডার ট্র্যাক করা যাতে কিছু হলে সেটি সহজে খুঁজে পাওয়া যায় সেটি করার জন্য এলপিজি সিলিন্ডারে কিউআর কোড দেওয়া হচ্ছে।

প্রথম ধাপে মোট ২০ হাজার এলপিজি সিলিন্ডারে কিউআর কোড দেওয়া হবে। সূত্রের খবর মিলছে যে আগামী তিন মাসের মধ্যে এই এতগুলি সিলিন্ডারে কিউআর কোড দেওয়া হয়ে যাবে। একটি বিশেষ স্টিকার দেওয়া হবে সমস্ত পুরনো সিলিন্ডারে।

মন্ত্রী বলেছেন যে, "মানুষের জন্য শক্তি মানুষের শরীরের উপর বড় প্রভাব ফেলে।" এর সংরক্ষনের প্রয়োজন রয়েছে। এই বিষয়ে আলচনা হয়েছে জি-২০ সম্মেলনে।

তবে এদিক থেকে বিষয় হল গ্যাসের দাম ছাড়িয়েছে হাজার টাকা। ১০০ টাকার উপর হয়ে গিয়েছে পেট্রোলের দাম। লিটার প্রতি তা ১০৬ টাকা হয়ে গিয়েছে। তা নিয়ে দেশে অনেক বিতর্ক হয়েছে কিন্তু দাম আর কমেনি। ঠায় দাঁড়িয়ে রয়েছে ১০০-র উপরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+