কমতে চলেছে রান্নার গ্যাসের দাম, জেনে নিন কবে থেকে

কমতে চলেছে রান্নার গ্যাসের দাম, জেনে নিন কবে থেকে

মহার্ঘ হয়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। মধ্যবিত্তের নাভিশ্বাস দশা। তারই মধ্য সুখবর শোনা যাচ্ছ। শিগগিরই নাকি রান্নার গ্যাসর দাম কমবে। কারণ আন্তর্জাতিক বাজারে কমতে চলেছে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম। তার জরেই রান্নার গ্যাসের দাম কমবে। সূত্রের খবর ইতিমধ্যেই নাকি অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ কমেছে। তার কারণে কমতে পারে রান্নার গ্যাসের দাম।

মহার্ঘ রান্নার গ্যাস

মহার্ঘ রান্নার গ্যাস

২ মাসে ১৩০ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। কমার্শিয়াল সিলিন্ডারের দাম প্রায় ২০০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। কলকাতায় ডোমোস্টিক রান্নার গ্যাসের দাম বেড়ে ১০৭৯ টাকা হয়ে গিয়েছে। রাজধানী দিল্লিতে সেই দাম বেড়ে হয়েছে ১০০৩ টাকা। ২০২১ সাল থেকেই রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়ছে। তার একমাত্র কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তার জেরেই রান্নার গ্যাস সহ জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে।

কেন বাড়ছে রান্নার গ্যাসের দাম

কেন বাড়ছে রান্নার গ্যাসের দাম

ফের একবার রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কঠিন অবস্থা কঠিনতর হচ্ছে। তার কারণ সেই অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়া। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে অপরিশোধিত তেলের দাম বেড়ে গিয়েছে। তার উপরে আবারআন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি ডলারে বিক্রি হয় অপরিশোধিত তেল। ভারতে আমদানি হওয়ার পর সেই দাম টাকায় পরিবর্তিত হয়। এদিকে আবার টাকার দাম কমে গিয়েছে। সেকারণে ডলার যখন টাকায় দামে পরিণত হয় তখন স্বাভাবিক ভাবেই দাম বেড়ে যায়।

দাম কমার সম্ভাবনা

দাম কমার সম্ভাবনা

সদ্য দাম বেড়েছে ১৪ কেিজর রান্নার গ্যাসের দাম বেড়ে ১০৭৯ টাকা হয়ে গিয়েছে। এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। তার পরেই আবার সুখবর শোনা যাচ্ছে। রান্নার গ্যাসের দাম নাকি শীঘ্রই কমবে। তার কারণ আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের দাম কমতে শুরু করেছে। ইতিমধ্যেই ব্যারেল প্রতি ২ শতাংশ দাম পড়েছে অপরিশোধিত তেলের। তার কারণে রান্নার গ্যাসের দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ গত ১২ সপ্তাহে এই প্রথম এতটা দাম কমেছে অপরিশোধিত তেলের।

কেন দাম বাড়ছে রান্নার গ্যাসের

কেন দাম বাড়ছে রান্নার গ্যাসের

লাগাতার ২০২১ সাল থেকে রান্নার গ্যাসের দাম বাড়ছে। তার নেপথ্যে একাধিক কারণ রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। তাঁরা দাবি করেছেন এক তো করোনা সংক্রমণ। মহামারীর কারণে বাজারে প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে বিপুল ধাক্কা এনেিছল মহামারী। তারপরে আবার টাকার দামের পতন তার দোসর হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে মুদ্রাস্ফীতি প্রভাব ফেলেছে। এরকম একাধিক ক্ষেত্র কাজ করছে রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+