বাজেট পেশের আগে হেঁসেলে স্বস্তি, দাম কমল রান্নার গ্যাসের
বাজেট পেশের আগে হেঁসেলে স্বস্তি, দাম কমল রান্নার গ্যাসের
বাজেট পেশের আগেই আম জনতার স্বস্তি বাড়ালো রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ৯২ টাকা তমল এলপিজি সিলিন্ডারের দাম। বাণিজ্যিক গ্যাসের দামে পতন হয়েছে। তাতেও অনেকটাই স্বস্তি বলে মনে করা হচ্ছে।
সব প্রস্তুতি প্রায় হয়ে গিয়েছে। আর কয়েক মিনিটের মধ্যেই সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগেই সাময়িক স্বস্তি এল রান্নার গ্যাসের দামে। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম অনেকটাই কমল।

বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় কমেছে প্রায় ৯২ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে ৯২ টাকা। যার জেরে দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমে হবে ১৯০৭ টাকা হয়ে গিয়েছে। অনেকটাই কমেছে। একে কিছুটা হলেও খাবারের দাম কমবে বলে মনে করা হচ্ছে। রান্নার গ্যাসের দাম গত কয়েক মাসে অনেকটাই বেড়ে গিয়েছে। যার জেরে মধ্যবিত্তের একেবারে নাভিঃশ্বাস দশা তৈরি হয়েছে।
দিল্লিতে ভর্তুকী যুক্ত রান্নার গ্যাসের দাম পাওয়া যায় ৮৯৯ টাকায়। প্রায় ৯০০ টাকা দাম। কলকাতায় দাম ৯২৬ টাকা। মুম্বইয়ে ১৪ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৯১৫ টাকা। কলকাতায় দাম সর্বাধিক। বেশি টাকা দিয়ে কলকাতার মানুষ রান্নার গ্যাস কেনেন। কেন্দ্রের তরফে ভর্তুকী প্রায় বন্ধই করে দেওয়া হয়েছে। প্রথম দিকে ভর্তুকী দেওয়া হলেও পরে সেটা আর পাওয়া যায় না। যার জেরে হেঁসেলে আগুন দশা তৈরি হয়েছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির মূলে রয়েছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি বলে দাবি করেছে তেল কোম্পানিগুলি।
৫ রাজ্যের বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই বাণিজ্যিক রান্নার গ্যােসর সিলিন্ডারের দাম কমানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এই একই কারণে গত নভেম্বর মাস থেকে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। মোদী সরকার পেট্রোল ডিজেেলর দামে রাশ টানতে আমদানি শুক্ল কমিয়ে দিয়েছিল। সেই সঙ্গে রাজ্যগুলি ভ্যাট কমানোয় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি।












Click it and Unblock the Notifications