গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর সহ দেশের নানা উপকূলে, ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা-মুম্বই!

ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা-মুম্বই

অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র ও গুজরাতের একাংশের উপকূলবর্তী এলাকায় ও কর্নাটক, কেরল ও মাহের উত্তরাংশে পরবর্তী চার–পাঁচদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ

বঙ্গোপসাগরে নিম্নচাপ

বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যভাগ ও অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের ওপর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যে কারণে এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে যে এই নিম্নচাপ আগামী দু-তিনদিনের মধ্যে পশ্চিম ও উত্তর-পশ্চিম তেলঙ্গানায় সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 বর্ষা স্বাভাবিক অবস্থানে রয়েছে

বর্ষা স্বাভাবিক অবস্থানে রয়েছে

রাজস্থানের পশ্চিমে গঙ্গানগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বর্ষা তার স্বাভাবিক অবস্থান দক্ষিণদিকে রয়েছে। বৃহস্পতিবার (‌১৭ সেপ্টেম্বর)‌ এর পূর্ব প্রান্তটি স্বাভাবিক অবস্থানের দক্ষিণে অবস্থান করবে। দক্ষিণের গুজরাত উপকূল থেকে উত্তর কর্নাটক উপকূল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পরবর্তী পাঁচদিন যা পশ্চিম উপকূলে থাকার সম্ভাবনা র‌য়েছে।

অগাস্টে দেশজুড়ে ভালোই বৃষ্টি হয়েছে

অগাস্টে দেশজুড়ে ভালোই বৃষ্টি হয়েছে

এর আগে গোটা অগাস্ট মাসই দেশের বিভিন্ন প্রান্তে ভালোই বর্ষার বৃষ্টি হয়েছে। অসম, বিহার সহ একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আইএমডি যদিও জানিয়েছিল যে সেপ্টেম্বরে বর্ষার বৃষ্টিতে ঘাটতি দেখা যেতে পারে। তবে নিম্নচাপের কারণে এখন ভারী বৃষ্টি হবে দেশের বেশ কিছু অঞ্চলে।

বর্ষা কবে বিদায় নেবে তার ইঙ্গিত নেই এখনও

বর্ষা কবে বিদায় নেবে তার ইঙ্গিত নেই এখনও

আইএমডি এই অনুকূল অবস্থার কারণে উপদ্বীপ অঞ্চলে ব্যাপক ও ভারী বৃষ্টির আশঙ্কা করছে। দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে কবে নাগাদ বর্ষা বিদায় নেবে তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের প্রধান কে সাথী দেবী বলেন, ‘‌ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে কবে নাগাদ বর্ষা বিদায় নেবে সে বিষয়ে আমরা এখনও কোনও আভাস পাইনি। ১৭ সেপ্টেম্বরের কাছাকাছি বরং বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের সৃষ্টি হবে। তবে আমাদের নিশ্চিত হতে এখনও কিছুটা মূল্যায়ন করতে হবে। অ্যান্টিসাইক্লোনিক প্রবাহ দেখা দিলে ও অঞ্চল জুড়ে আদ্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেলে তবেই বর্ষা বিদায় নেওয়া শুরু হতে পারে।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+