বিয়ে প্রত্যাখ্যান করায় প্রেমিকার গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী যুবক
রাঁচি, ২৯ ডিসেম্বর : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার গলাতেই ব্লেড চালিয়ে নিজে আত্মঘাতী হল এক যুবক। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে।['গোলি মার ভেজে মে', গান গেয়ে নিজেকে গুলি করে খতম যুবক]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাঁচির বাসিন্দা অমিত শ্রীবাস্তব (২২) সোমবার স্থানীয় রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (আরআইএমএস) হাসপাতালের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দু'বছর ধরে দুজনের বন্ধুত্ব ছিল। এর আগেও অমিত ওই যুবতীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তবে যুবতী রাজি ছিলেন না। এবারও ঠিক তেমন কিছুই ঘটায় আক্রোশের বশে এমন কাণ্ড ঘটিয়েছে অমিত।
জানা গিয়েছে, সোমবার যুবতীকে ডেকে পাঠায় অমিত। সেখানে বিয়ের প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গে ব্লেড বের করে তা প্রেমিকার গলায় চালিয়ে দেয় সে। এরপর নিজেই যুবতীকে হাসপাতালে নিয়ে যায়।
এমনকী যুবতীর বাড়ির লোকেদেরও অমিতই খবর দিয়ে হাসপাতালে ডেকে আনে। তবে সকলে হাসপাতালে পৌঁছনর পরে ভয় পেয়ে যায় অমিত। এরপরই সে গিয়ে হাসপাতালের ছাদ লাফ দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে যুবতীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এমন আরও খবর পড়ুন এখানে :












Click it and Unblock the Notifications