India's longest train journey: এক ট্রেনে একসঙ্গে ঘুরবেন ৯ টি রাজ্য! ভারতের এই দীর্ঘতম রেল যাত্রার শুরু কোথায়?
এক ট্রেনেই ভারতের ৯ টি রাজ্যে পৌঁছে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। সময় লাগবে মাত্র চার দিন। আগে জানতেন এমন ট্রেন জার্নির কথা? না জানলে এবার এ বিষয়ে বিস্তরিত জেনে নিন।
সাধারণত, যাতায়াতের সহজ মাধ্যম হিসাবে ট্রেনই থাকে ভারতীয়দের পছন্দের তালিকার শীর্ষ। কারণ, এতে সময় বেশি লাগলেও খরচ অনেকটাই কম। অনেক ট্রেনেরই গন্তব্যে পৌঁছতে প্রায় ১-২ দিন সময় লেগে যায়। ট্রেন দেরী করলে সেই সময়ের ব্যবধানটা আরও বেড়ে যায়। কিন্তু ভারতের এমনও এক রেলপথ আছে, যা ৯ টি রাজ্যের উপর দিয়ে যায়। ভারতের সবচেয়ে দীর্ঘতম রেলযাত্রা এটিই।

পর্যটকদের নিয়ে ভারতের ৯ টি রাজ্য সফর করে 'বিবেক এক্সপ্রেস' নামের এই ট্রেন। এটি ভারতের দীর্ঘতম রেলপথ অতিক্রম করে। পুরো যাত্রা শেষ করতে এই ট্রেনটির চার দিন সময় লাগে। ২০১৩ সালে স্বামী বিবেকানন্দের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বামীজিকে এই ট্রেন উৎসর্গ করে ভারতীয় রেল। ২০১৩ সাল থেকেই শুরু হয় এই ট্রেনের যাত্রা।
মোট চারটি বিবেক এক্সপ্রেস চালায় ভারতীয় রেল। তবে, সবচেয়ে দীর্ঘ রুটের ট্রেনটি চলে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত। এই রেলযাত্রার মোট সময় লাগে ৭৯ ঘণ্টা। শনিবার, রবিবার ও বৃহস্পতিবার বৃহস্পতিবার অর্থাৎ, সপ্তাহে মোট চারদিন চলে এই ট্রেন। ডিব্রুগড় থেকে সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি ছাড়ে। আর চতুর্থ দিনে রাত ৯ টা ৫৫ মিনিটে ট্রেনটি পৌঁছয় কন্যাকুমারীতে। অর্থাৎ রবিবার সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে ট্রেনে উঠলে বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে পৌঁছবেন শেষ স্টেশনে।
এই সফরে ৫৯ টিরও বেশি স্টেশনে থামে ট্রেনটি। এই ট্রেনটির AC 2-এর ভাড়া ৪,৪৫০ টাকা, AC 3-এর ভাড়া ৩,০১৫ টাকা এবং স্লিপার ক্লাসের ভাড়া ১,১৮৫ টাকা৷ গতিশীল ভাড়া ব্যবস্থার কারণে ভাড়া পরিবর্তন হতে পারে।
ভারতের দীর্ঘতম দূরত্বের ট্রেন 'বিবেক এক্সপ্রেস' ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত যাত্রায় নয়টি রাজ্যের মধ্য দিয়ে ভ্রমণ করে। এই নয়টি রাজ্যের মধ্যে রয়েছে অসম, নাগাল্যান্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং তামিলনাড়ু। প্রায় ৪,১৮৯ কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেন।
এই ট্রেনে যাত্রা করলে জানলার বাইরে দেখতে পাবেন বিভিন্ন রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য। শুধু তাই নয়, চাইলে বিভিন্ন স্টেশনে নেমে বিভিন্ন রাজ্যের খাবারের স্বাদও নিতে পারবেন পর্যটকরা। তবে, এই ট্রেনে সফর করতে হলে হাতে সময় নিয়ে বেরোনোই ভালো।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications