Loksabha Vote 2024: রাহুল গান্ধী থেকে তেজস্বী সূর্য, আর কোন কোন হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ দ্বিতীয় দফায়
রাত পোহালেই রাজ্য সহ গোটা দেশে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। রাজ্যে মূলত উত্তরবঙ্গের তিন জেলায় ভোট। দুই দিনাজপুর এবং দার্জিলিং। অন্যদিকে উত্তর প্রদেশ, কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, অসম, বিহার সহ একাধিক রাজ্যেও একাধিক কেন্দ্রে হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ।
ইতিমধ্যেই সেই সব জায়গায় ভোটকর্মীরা পৌঁছে গিয়েছেন ইভিএম নিয়ে। মোট ১৩টি রাজ্যের ৮৮টি লোকসভা কেন্দ্রে হবে ভোট গ্রহণ। ককর্নাটকের ১৪টি আসন, উত্তর প্রদেশের ৮টি আসন, মধ্য প্রদেশের ৬টি আসন, মহারাষ্ট্রের ৮টি আসন, অসমের ৫টি আসন, বিহারের ৫টি এবং পশ্চিমবঙ্গের তিনটি আসনে হবে দ্বিতীয় দফার ভোট। এছাড়া জম্মু ও কাশ্মীরের ১টি আসনে এবং ছত্তিশগড়ের ৩টি আসনেও হবে ভোট।

দ্বিতীয়দফার ভোটে একঝাঁক তারকা প্রার্থীও রয়েছেন। যাঁদের ভাগ্য নির্ধারণ হবে শুক্রবার অর্থাৎ ২৬ এপ্রিল। তার মধ্যে রয়েছেন ওয়েনাড় কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। তিরুঅনন্তপূরমের কংগ্রেস প্রার্থী শশী থারুর। ব্যাঙ্গালোরক উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তেজস্বী সূর্য। এছাড়াও রয়েছেন এইডি কুমারস্বামী, রাজীব চন্দ্রশেখর, হেমা মালিনী, কে সুধাকরণ, কৈলাস চৌধুরী, কে সুরেন্দ্র, গজেন্দ্র সিং শেখাওয়াত, সিপি যোশী, অরুণ গোভিল, নভনিত কৌর, জয় প্রকাশ নারায়ণ, সুকান্ত মজুমদার, পাপ্পু যাদব, ভূপেশ বাঘেল সহ একাধিক নেতা নেত্রী।
হেভিওয়েট কেন্দ্র গুলির মধ্যে রয়েছে ওয়েনাড়, তিরুঅনন্ত পূরম, পালাক্কাড, কোঝিকোড়ে, মান্ডিয়া, হাসান, বেঙ্গালুরু নর্থ এবং সাউথ, কোটা, ঝালোর, যোধপুর, চিতোরগড়, বারমেঢ়,অমরাবতী , নন্দেদ. আমরোহা , মেরঠ, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর, খাজুরাহো, করিমগঞ্জ, শিলচর, নওগাঁও, কিষাণগঞ্জ, পূর্নিয়া, কাঠিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর।
দ্বিতীয় দফার ভোটে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিশেষ করে নজরদারি বাড়ানো হয়েছে। কারণ প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গের কোচবিহারে একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছিল। সেই থেকে শিক্ষা নিেয় কমিশন তৎপর হয়ে উঠেছে। এবং কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বাড়তি বাহিনীও মোতায়েন করা হয়েছে্।












Click it and Unblock the Notifications