Loksabha Vote 2024: বাংলাকে ৩০০০ কোটি টাকা দিতে চান মোদী, টাকা নেই দেশের অর্থমন্ত্রীর ঘরেই
রাজ্যে ইডি তল্লাশিতে যে টাকা উদ্ধার হয়েছে সেই ৩০০০ কোটি টাকা বাংলার মানুষকে ফিরিেয় দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে দেশের অর্থমন্ত্রী বলছেন তাঁর কাছে ভোটে লড়ার মতো টাকা নেই। সেকারণে তিনি বিজেপির টিকিট প্রত্যাখ্যান করেছেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন বিজেপি তাঁকে লোকসভা ভোেট প্রার্থী হতে বলেছিল। জেপি নাড্ডার দেওয়া সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। বিেজপির রাজ্য সভাপতি জেপি নাড্ডা তাঁকে অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ুর কোনও একটি কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

টাইমস নাও সামিটে নির্মলা সীতারমন বলেছেন, জেপি নাড্ডার কাছে ভোটে প্রার্থী হওয়ার প্রস্তাব আসার পর সাত-দশ দিন চিন্তা ভাবনা করেছেন। তারপরে তিনি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে জানান যে ভোটে লড়ার মতো টাকা তাঁর কাছে নাকি নেই। নির্মলা সীতারমন আরও বলেছেন। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ভোটে লড়াইয়ের ক্ষেত্রে আরও অনেক ইস্যু থাকে। সেগুলির সঙ্গে তিনি ঠিক মানিয়ে নিতে পারবেন না বলেও জানিয়েছেন।
এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের সাতটি তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে কোথাও নির্মলা সীতারমনের নাম নেই। মোদী, শাহ, রাজনাথ সিংরা তাঁদের নিজ নিজ গড়েই প্রার্থী হয়েছেন। তাবে তার সঙ্গে তিনি চমক তৈরি করেছেন একাধিক কেন্দ্রে। পশ্চিমবঙ্গে দুটি কেন্দ্রে বড় চমক দিয়েছে বিজেপি। একটি সন্দেশখালি এবং দ্বিতীয়টি কৃষ্ণনগর। সন্দেশখালি কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে।
সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্র। কোনও রাজনৈতিক পরিচত তাঁর তেমনভাবে নেই। দ্বিতীয়টি হল কৃষ্ণনগর রাজবাড়ির রানি। আরেকটি চমকও রয়েছে তিনি কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন কঙ্গনা রানাওয়াত।আবার অভিনেতা অরুণ গোভিলকেও প্রার্থী করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications