Loksabha Vote 2024: রাজনীতির ময়দানে পা রাখছেন মাইসোরের মহারাজা, কোন কেন্দ্রের টিকিট পেলেন তিনি

এবার প্রজাদের কাছে হাতজোর করে যাবেন রাজা। কর্নাটকে লোকসভা ভোটে বিজেপির বড় চমক মাইসোরের রাজা ইদুবীর কৃষ্ণাদত্তা। তাঁকে টিকিট দিয়েছে বিজেপি। মাইসোর-কোডাগু লোকসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করা হয়েছে। এই কেন্দ্রে দুবারের জয়ী বিজেপি সাংসদের জায়গায় তাঁকে টিকিট দিয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছে গেরুয়া শিবির।

মাইসোরের রাজা ইদুবীর কৃষ্ণাদত্তা। ১৯৯২ সালের ২৪ মার্চ তিনি জন্মেছিলেন। ২০১৫ সালে তিনি রাজপরিবারের রাজা ঘোষিত হন। ওয়াদিয়ার সাম্রাজ্যের ২৭ তম রাজা তিনি। ৩১ বছরের ইদুবীরের বাবা গোপাল রাজ। তাঁকে দত্তক নিয়েছিলেন মাইসোর রাজবংশের রানি প্রমোদা দেবি ওয়াদিয়ার। কারণ তাঁর কোনও সন্তান ছিল না।

Loksabha Vote 2024

বেঙ্গালুরুতেই পড়াশোনা করেছিলেন তিনি। তারপরে ম্যাসাচুসেট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করেন তিনি। ২০১৬ সালে তিনি তৃষিকা কুমারীকে বিয়ে করেন। রাজস্থানের দুঙ্গারপুর রাজপরিবারের মেয়ে তিিন। তাঁর বাবা হর্ষবর্ধন সিং বিজেপির রাজ্যসভার সাংসদ।

যদিও এর আগেও মাইসোর রাজবংশের একাধিক ব্যক্তি রাজনীতিতে যুক্ত ছিলেন। ইদুবীরের বাবা শ্রীকান্তদত্তও চারবার মাইসোর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে জিতেছিলেন। কাজেই ইদুবীর কৃষ্ণাদত্তায় লোকসভার টিকিট প্রাপ্তিকে বড় করে দেখতে নারাজ রাজনৈতিক মহল। কারণ মাইসোর রাজপরিবারের প্রতি জনতার আনুগত্যের কথা মাথায় রেখেই বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+