Lok Sabha Vote 2024: সকাল সকাল ভোটের লাইনে বিদেশমন্ত্রী, ষষ্ঠদফায় নাগরিক অধিকার প্রয়োগে ভিভিআইপিরা
দেশের ৫৮টি লোকসভা কেন্দ্রে আজ শুরু হয়ে গেছে ভোট গ্রহণ। সকাল থেকে ভোটের লাইনে ভিড় করছেন ভোটাররা। সকাল সকাল ভোটের লাইনে দেখা গিয়েছে দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। নিজের বুঝে প্রখম পুরুষ ভোটার ছিলেন তিনি। সকালে সবার আগে গিয়ে ভোট দিয়েছেন বিদেশমন্ত্রী।
ভোট দিয়ে বেরিয়ে িতনি দেশবাসীকে সকাল সকাল বুথে গিয়ে ভোট দানের আর্জি জানিয়েছেন। ষষ্ঠ দফায় একাধিক ভিভিআঅইপি ভোটার ভোট দিয়েছেন সকাল থেকে। দিল্লিতে সকাল সকাল বুথে গিয়ে ভোট দিয়েছেন বিজেপি সাংসদ প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।

সকাল সকাল পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে বুথে বুথে ঘুরছেন পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র। ইভিএম বিকলে অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে নির্বাচনী প্রচারে জগন্নাথ দেব প্রধানমন্ত্রী মোদীর ভক্ত বলে মন্তব্য করেছিলেন। তারপরেই বিজেপি প্রার্থীর সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরা। নিজের ভুল স্বীকার করে নিয়ে উপবাস করে প্রায়শ্চিত্ত করেন সম্বিত পাত্র।
ষষ্ঠদফার ভোটে একাধিক জায়গায় ভিভিআইপি ভোটার রয়েছেন। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী হরদ্বীপ সিং পুরী এবং তাঁর স্ত্রী ভোট দিয়েছেন। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সকাল সকাল ভোট দিয়েছেন। আম আদমি পার্টি নেত্রী অতশী ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন ভোটারদের। ওড়িশার বিজেডি নেতা ভিকে পান্ডিয়া ভোট দিয়ে অটোয় করে ফিরলেন বাড়িতে।
দিল্লিতে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। ভোট দিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। সকাল সকাল ভোটের লাইনে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকেও। সঙ্গে ছিলেন তাঁর দুই ছেলেও। দিল্লির আপনেত্রী অতশীও বুথে গিয়ে ভোট দিয়েছেন। আপ নেতা এবং মন্ত্রী সৌরভ ভরদ্বাজও ভোট দিয়েছেন। ওড়িশায় একটি বুথে গিয়ে ভোট দেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
এদিকে আবার হরিয়ানায় মহাবীর ফোগত এবং ববিতা ফোগতও ভোটগান করেছেন। দিল্লিতে একাধিক বুথে ইভিএমে সমস্যা রয়েছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার। দিল্লিতে ভোট দিয়েছেন ক্রিকেটার কপিল দেব।












Click it and Unblock the Notifications