লোকসভায় স্পিকার নির্বাচন, প্রথম বার বিজেপি চ্যালেঞ্জের মুখোমুখি
আগামী ২৬ জুন নতুন লোকসভার স্পিকার নির্বাচন। এবার স্পিকার পদ নিয়ে এনডিএ শিবিরে বেশ চর্চা চলছে। বিজেপি নিজের কাছেই এই পদ রাখতে চাইছে। অন্য দিকে, বিরোধী জোট প্রিসাইডিং অফিসার পদ নিয়ে
ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছে।
সূত্রের খবর এনডিএ লোকসভায় সর্বসম্মতিক্রমে স্পিকার পদের প্রার্থী চাইছে৷ বিরোধীরাও এই বিষয়ে একমত। তবে ডেপুটি স্পিকার পদের জন্য বিরোধী শিবির থেকে দাবি তোলা হচ্ছে। কে হবেন স্পিকার? সেই নিয়ে জল মাপার কাজ চলছে দিল্লির রাজনীতিতে।

বিজেপি স্পিকার পদের জন্য যে নাম প্রস্তাব করবে, তাতে সমর্থন করবে এনডিএ। সূত্র মারফত এই কথা শোনা গিয়েছে। জেডি ( ইউ) বিজেপির মনোনীত প্রার্থীকে সমর্থন করবে। এই কথা জানানো হয়েছে। অন্যদিকে টিডিপি এনডিএ জোটের প্রার্থীর বিষয়ে ইঙ্গিত করছে৷ এনডিএ বৈঠকে ঐক্যমত হলে, টিডিপির সমর্থন সেই দিকেই থাকবে। সেই কথা দলের একটি সূত্র জানাচ্ছে।
জেডি(ইউ) এর সিনিয়র নেতা দাবি করেছেন, " আমরা স্পিকার বা ডেপুটি কোনওটাই দাবি করতে যাচ্ছি না। কারণ, উচ্চকক্ষের ডেপুটি চেয়ারম্যান, যাই হোক, আমাদের এমপি।"
রবিবার এনডিএ শরিকদের সঙ্গে, বিজেপির সিনিয়র মন্ত্রীদের বৈঠক করেন মন্ত্রী কিরেন রিজিজু। তিনি এবার সংসদ বিষয়ক মন্ত্রী। সেই বৈঠকের পর কিরেন রিজিজু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে দেখা করেন। তবে আলোচনায় স্পিকার সংক্রান্ত কোনও বিষয় ছিল না। এই কথা সূত্র মারফত জানা গিয়েছে।
২০১৪ এবং ২০১৯ সালে উভয় ক্ষেত্রেই বিজেপি লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। দলীয় সাংসদ সুমিত্রা মহাজন এবং ওম বিড়লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন। ১৬ তম লোকসভায়, এআইএডিএমকে - এর এম থামবি দুরাই ডেপুটি ছিলেন। ১৭ তম লোকসভায় স্পিকার পদ শূন্য ছিল।
কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর দুই মেয়াদে ডেপুটি স্পিকার পদে বিজেপির মুখ ছিল। ২০০৪ সালে বিজেপি সাংসদ চরণজিৎ সিং অটওয়াল ছিলেন। কারিয়া মুন্ডাকে প্রস্তাব দেওয়া হয়েছিল ২০০৯ সালে।
স্পিকার ও ডেপুটি স্পিকার পদ নিয়ে বিরোধীদের সঙ্গে এনডিএন সংঘাতে যেতে চাইছে না। এই কথা সরকারি সূত্রে শোনা যাচ্ছে। বিরোধীরা সরকারের পক্ষে কতটা সাড়া দেয়। সেই বিষয়ে সকলেই অপেক্ষা করে আছে। জানিয়েছেন এক নেতা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications