Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Speaker Election 2024: মোদীর জয়জয়কার! স্পিকার পদে নমো'র সিদ্ধান্ত চূড়ান্ত বলছেন নীতীশ-চন্দ্রবাবুরা

Lok Sabha Speaker Election 2024: একদিকে নীতীশ কুমার এবং অন্যদিকে চন্দ্রবাবু নাইডু! দুজনের সমর্থনে দিল্লির মসনদে আরও একবার মোদী সরকার! কিন্তু স্পিকার পদ নিয়ে রয়েছে একাধিক জল্পনা। সূত্রের খবর, এনডিএ'তে স্পিকার পদে দাবিদার অনেকেই। এই অবস্থায় যদিও বড় মাস্টারস্ট্রোক শাহ-নাড্ডার।

জানা যাচ্ছে, স্পিকারের পদের (Lok Sabha Speaker Election 2024) জন্যও বিজেপিতে আস্থা রাখছে নীতীশ-নাইডু সহ শরিকদলগুলি। এমনকি সে পদের জন্য বিজেপি যাকে মনোনয়ন দেবে তাতেই সহমত থাকবে বলেও দাবি শরিকদের।

Lok Sabha Speaker Election 2024

আগামী ২৪ তারিখ থেকে ১৮ তম লোকসভার বিশেষ অধিবেশন বসছে। প্রথম দুদিন নবনির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠান হবে। এরপর স্পিকার পদের জন্য নির্বাচন (Lok Sabha Speaker Election 2024) হবে। শোনা যাচ্ছিল, স্পিকার পদের জন্য প্রথম দিন থেকে নাকি বিজেপির কাছে দাবি জানিয়েছেন চন্দ্রবাবু নাইডুর টিডিপি। এমনকি নীতীশ কুমারের জেডিইউ অন্যতম দাবিদার ছিল বলে সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়। অন্যদিকে এনডিএ'র সবথেকে বড় শরিক বিজেপিও স্পিকার পদ নিজেদের কাছে রাখতে চায়।

এই অবস্থায় বিজেপির এক শীর্ষ নেতা এনডিএ'র সমস্ত সহযোগী দলগুলির সঙ্গে একান্ত এবং একসঙ্গে বৈঠক করে বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর তাতে সবাই স্পিকার পদের জন্য বিজেপির মতামতকেই গুরুত্ব দিয়েছে বলে বলে সিএনএন-নিউজ-১৮ এর খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, স্পিকার পদে বিজেপির প্রার্থী যিনিই হবেন তাঁকে পূর্ণ সমর্থনের কথা বিজেপি নেতৃত্বাধিন এনডিএ'য়ের শরিকরা জানিয়েছে বলে খবর। যা অবশ্যই স্বস্তির খবর মোদী-শাহের কাছে।

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিজেপির ওই নেতা সমস্ত শরিকদের কাছে লোকসভার স্লিকার নিয়ে মতামত জানতে চান। এমনকি কোনও বিশেষ প্রার্থীকে তাঁরা পছন্দ করেন কিনা সে বিষয়েও জানতে চাওয়া হয় বলে খবর। কিন্ত্যু শরিকদের সবাই কার্যত মোদীর সিদ্ধান্তের উপরেই আস্থা রেখেছে বলে খবর। এমনকি স্পিকার পদের জন্য যে নাম ঘোষণা করা হবে তাঁকে সম্পূর্ণ ভাবে সমর্থনের কথাও শরিকরা জানিয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

অন্যদিকে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটও লোকসভার স্পিকার পদে প্রার্থী (Lok Sabha Speaker Election 2024) দেওয়ার কথা জানিয়েছে। এই অবস্থায় আগামী সপ্তাহ নতুন স্পিকার নির্বাচন ঘিরে টানটান নাটক দেখতে পারে দেশবাসী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+