Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জনগণ তৃতীয় মেয়াদে আশীর্বাদ করেছে, আমরা তিনগুণ কঠোর পরিশ্রম করব! অধিবেশন শুরুর আগে বললেন মোদী

Lok Sabha Session: আঠারো তম লোকসভার প্রথম অধিবেশনের আগে জাতির উদ্দেশে ভাষণ। সেখান থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, জনগণ তাদেরকে তৃতীয় মেয়াদে আশীর্বাদ করেছে। তাঁরা তিনগুণ কঠোর পরিশ্রম করবেন বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে এদিন থেকে শুরু হচ্ছে আঠারোতম লোকসভা। সংসদীয় গণতন্ত্রে আজকের দিনটি গৌরবের বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরে প্রথমবারের মতো নতুন সংসদ ভবনে নতুন সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান হচ্ছে। আগে পুরনো সংসদ ভবনে এটা হতো।

narendra modi

প্রধানমন্ত্রী বলেন, এই তাৎপর্যপূর্ণ দিনে তিনি সব নব নির্বাচিত সংসদ সদস্যকে আন্তরিক স্বাগত, শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন। তবে এদিন প্রধানমন্ত্রী বিরোধী কংগ্রেসকে খোঁচাও দেন। তিনি বলেন, মঙ্গলবার ২৫ জুন জরুরি অবস্থার বাার্ষিকী। যা ভারতীয় গণতন্ত্রের একটি কালো দাগ। যার ৫০ বথছর পূর্ণ হয়েছে। ভাারতের নতুন প্রজন্ম কখনই ভুলবে না, একটা সময় ভারতের সংবিধানকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছিল। দেশকে কারাগারে পরিণত করা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সব থেকে বড় নির্বাচন অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ স্বাধীনতার পর ৬০ বছর পরে দ্বিতীয়বারের মতো দেশের মানুষ একটি সরকারকে টানা তৃতীয়বারের মতো দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে। তিনি বলেন, সব সাংসদের কাছ থেকে দেশের অনেক প্রত্যাশা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ বিরোধীদলের কাছ থেকে ভাল পদক্ষেপ আশা করে। গণতন্ত্রের মর্যাদা বজায় রাখার প্রত্যাশা করেন। তিনি নিশ্চিত যে বিরোধীরা এব্যাপারে পাশে দাঁড়াবেন। তিনি বলেন, জনগণ স্লোগান নয়, স্থায়িত্ব চায়। দেশকে দারিদ্রমুক্ত করতে সাফল্য পেতে পারি। এই বাড়িটি (সংসদ ভবন) যেন সংকল্পের ঘর হয়।

প্রধানমন্ত্রীর এই বক্তৃতার পরে অবশ্য কংগ্রেস প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, অ-জৈবিক প্রধানমন্ত্রী কিছুই বলেননি। নিষ্ঠুরতা উন্মোচিত হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী সংসদে পৌঁছন। তার আগে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেন ভর্তৃহরি মহতাব।

জাতীয় সঙ্গীত দিয়ে সংসদের অধিবেশন শুরু হয়। তারপরেই লোকসভায় হইচই শুরু হয়ে যায়। সংসদের বাইরে সংবিধানের প্রতিলিপি নিয়ে বিক্ষোভ দেখান বিরোধী ইন্ডিয়া ব্লকের সাংসদরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+