লোকসভা ও বিধানসভা নির্বাচনকে সংযুক্ত করার পরিকল্পনা ঘিরে জল্পনা তুঙ্গে

২০১৮ সালে দেশের একাধিক রাজ্যের বিধানসভার সঙ্গে লোকসভা নির্বাচনকে সংযুক্ত করে একটি নির্বাচন প্রক্রিয়া আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

২০১৮ সালে দেশের একাধিক রাজ্যের বিধানসভার সঙ্গে লোকসভা নির্বাচনকে সংযুক্ত করে একটি নির্বাচন প্রক্রিয়া আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ দেশের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার সঙ্গেই জাতীয় স্তরের লোকসভা নির্বাচনকে সংযুক্ত করার কথা ভাবা হচ্ছে।

উল্লেখ্য়, আনুষ্ঠানিকভাবে এবিষয়ে কিছু ভাবা হয়নি। তবে এবিষয়ের প্রেক্ষিতে দুটি স্তরেই কীভাবে দুটি আলাদা নির্বাচনকে একসঙ্গে সংযুক্ত করা যায় সেকথা ভাবা হচ্ছে। এক্ষেত্রে প্রাক্তন লোকসভা সচিব সুভাষ সি কশ্যপের দৃষ্টিকোণের কথাও মাথায় রাখা হবে। খতিয়ে দেখা হচ্ছে, ৬ মাসের মধ্যে দুই ধরনের নির্বাচন অনুষ্ঠিত করা যায় কি না। এবিষয়ে সংবিধানের বিভিন্ন দিক নজরে রাখছে সংশ্লিষ্ট দফতর।

লোকসভা ও বিধানসভা নির্বাচনকে সংযুক্ত করার পরিকল্পনা ঘিরে জল্পনা তুঙ্গে

জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী ৬ মাসের ব্যবধানে দুটি আলাদা নির্বাচন থাকলে, তাকে সংযুক্ত করে আয়োজন করা যেতে পারে। এর জন্য সংবিধান অ্যামেন্ডমেন্ডের দরকার নেই। মনে করা হচ্ছে , ২০১৯ সালে মধ্যপ্রদেশ, রাজস্থান ছত্তিশগড়ের মতো বিজেপি শাসিত রাজ্য ও মিজোরামে যে বিধানসভা ভোট হওয়ার কথা, তাকে লোকসভা নির্বাচনের সঙ্গে সংযুক্ত করার কথা ভাবা হচ্ছে। এর সঙ্গে তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশার মতো রাজ্যগুলির বিধানসভা নির্বাচনকে সংযুক্ত করার কথা ভাবা হচ্ছে। তবে এক্ষএে সেরাজ্যের রাজনৈতচিক দলগুলিকে ঐক্যমতে আসতে হবে। সেই দলগুলি এইভাবে নির্বাচনের বিষয়টিকে মানতে রাজি হলেই এই রাজ্যগুলির নির্বাচনকেও একসঙ্গে নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+