ভোট ময়দানে ভোজপুরি নাইট রাইডার্স লালুর দল! ধার নিল কেকেআর-এর গান, দেখুন ভিডিও

আইপিএল-এর দল কলকাতা নাইট রাইডার্সের বিখ্যাত বাংলা গান 'করব, লড়ব, জিতব রে'-এর অনুকরণে আরজেডি আসন্ন লোকসভা নির্বাচনের জন্য একটি ভোজপুরি স্লোগান তৈরি করেছে।

একই সঙ্গে চলছে লোকসভা ২০১৯-এর প্রস্তুতি ও আইপিএল। কাজেই ভোট প্রচারের ময়দানে আইপিএল যে উঁকি-ঝুঁকি মারবে তা আর আশ্চর্যের কী। কিন্তু লালু প্রসাদ যাদবের আরজেডি রীতিমতো ভোজপুরি নাইট রাইডার্স হতে চাইছে। ভোটে ময়দানে বাজিমাত করতে তারা এবার কেকেআর বিখ্যাত বাংলা স্লোগান-কে ভোজপুরি রূপ দিচ্ছে।

ভোট ময়দানে ভোজপুরি নাইট রাইডার্স লালুর দল

'করব, লড়ব, জিতব'-রের অনুকরণে আরজেডির ভোটের নতুন স্লোগান হচ্ছে 'করে কে বা, লড়ে কে বা, জিতে কে বা', যার বাংলা অর্থ করতে হবে, লড়তে হবে, জিততে হবে। দলের সরকারি টুঈইটার হ্যান্ডেলে এই স্লোগানটি পোস্ট করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে 'গণতন্ত্রের স্বার্থে আমাদের ন্য়াচ বিচারের জন্য লড়তে হবে। সব রকম অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে'।

বরাবরই আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের প্রচারে অভিনবত্ব থাকে। কিন্তু এইবার তিনি সংশোধনাগারের অন্তরালে রয়েছেন। ভোট পার করার মূল দায়িত্বে রয়েছেন পুত্র তেজস্বী। এবারেও প্রচারে আইপিএল টেনে চমক দেওয়ায় পিছিয়ে থাকল না আরজেডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+