Lok Sabha Election Results: ১৫ বছর পর, লোকসভার লড়াইয়ে প্রাথমিক ট্রেন্ডে সেঞ্চুরি পার কংগ্রেসের
দেড় মাসের বেশি সময় ধরে চলা লোকসভার লড়াইয়ে ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে গত শনিবারই। মঙ্গলবার সেই কাঙ্খিত দিন। আগামী ৫ বছর দেশের ক্ষমতা থাকবে কার হাতে? সেটা প্রকাশিত হবে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই। প্রাথমিক ট্রেন্ড বলছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের। তবে ২০১৪ বা ২০১৯ সালের তুলনায় এবার কিন্তু কড়া টক্কর দিচ্ছে বিরোধীরা।
২০১৪ সালে কংগ্রেস জিতেছিল ৪৪টি আসনে, পাঁচ বছর পর ২০১৯ সালে কংগ্রেস জিতেছিল ৫৫টি আসন। ফলে শেষ দুই বারই বিরোধী দলের মর্যাদা পায়নি কংগ্রেস। এবার কিন্তু প্রথম রাউন্ড শেষেই কংগ্রেস কিন্তু যথেষ্টই লড়াই করছে হাত শিবির। কেরলের ওয়ানাডে হোক বা রায়বেরেলি দুই কেন্দ্রেই এগিয়ে আছেন রাহুল গান্ধী।

লোকসভা ভোটের আগে বড়সড় রদবদল করেছে কংগ্রেস শিবির। রাহুল গান্ধী সভাপতি দায়িত্ব ছেড়ে দেন, মল্লিকার্জুন খার্গেকে দলের সর্বভারতীয় সভাপতি করা হয়। সংগঠনকে চাঙ্গা করতে একগুচ্ছ রদবদল করে কংগ্রেস শিবির। ভোটের আগে দুই দফায় ভারত জড়ো যাত্রা করেন রাহুল গান্ধী। গোটা দেশ চষে ফেলেন রাহুল। শাসক দলের কড়া আক্রমণের মধ্যেও নিজের লক্ষ্যে অবিচল থাকেন, তাঁর মুখে একটাই স্লোগান ছিল ঘৃণার বাজারে আমি ভালোবাসার দোকান খুলতে এসেছি।
সকাল থেকে ভোটের ফলাফল ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে কংগ্রেস দুইবারের তুলনায় এবার বেশি আসন জেতার সম্ভাবনা আছে। ফলাফল যাই হোক কেন কংগ্রেসের এই ফল কিন্তু গত দুইবারের তুলনায় অনেকটাই ভালো কংগ্রেসের।
শুধু রাহুল বা মল্লিকার্জুন খার্গে নয়, একইসঙ্গে কংগ্রেসের ভোট প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন প্রিয়াঙ্কা গান্ধী। নিজে ভোটে দাঁড়াননি কিন্তু প্রচারে জোর দেন বিশেষ করে উত্তর প্রদেশে মাটি কামড়ে পড়ে থাকেন। বিশেষ করে রায়বেরেলিতে দাদা রাহুলের হয়ে জোর প্রচার চালান। তারই যেন ফল পাচ্ছে কংগ্রেস।
লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভারত ব্লকের নেতারা দিল্লিতে বৈঠক করবেন। ১ জুন ভোটের ফলাফল ঘোষণার পর আলোচনা ও কৌশল নির্ধারণের জন্য বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানায়। মঙ্গলবার সন্ধ্যায় বা বুধবার সকালে ভারত ব্লকের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে সূত্র জানিয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications