Lok Sabha Election Results 2024: কবে বিহারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা? লোকসভার ফলের আগে বললেন পিকে

Lok Sabha Election Results 2024: ভোট কুশলী থেকে রাজনৈতিক বিশ্লেষক হয়েছেন। সেই সঙ্গে বিহার জুড়ে পায়ে হেঁটে নিজের দল জন সুরাজের প্রচার চালাচ্ছেন প্রশান্ত কিশোর। সমগ্র লোকসভা নির্বাচন জুড়ে তিনি শিরোনামে ছিলেন। কারণ তিনি একের পর এক ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেছেন, বিজেপি এবং নরেন্দ্র মোদীর ক্ষমতায় ফেরা শুধু সময়ের অপেক্ষা।

বিরোধী প্রশান্ত কিশোরকে বিজেপির দালাল বলেছেন। অন্যদিকে তিনি যখন বলছেন, বাংলায় বিজেপির ফল আগেরবারের থেকে ভাল হবে, সেই সময় সেই ভবিষ্যদ্বাণী স্বাভাবিকভাবে পছন্দ হয়নি তৃণমূলের নেতা-কর্মীদের।

Prashant Kishor

পরবর্তী সময়ে পয়লা জুন সপ্তম দফার নির্বাচনের পরে বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলের ফল প্রকাশিত হয়েছে। যেখানে প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী প্রতিফলিত হয়েছে।

নির্বাচন পর্বে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোরকে বিহার নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বিহারের বিধানসভা নির্বাচনে কবে অংশ নেবে জন সুরাজ? কার সঙ্গেই বা জোট করবেন তিনি?

এর জবাবে প্রশান্ত কিশোর বলেছিলেন, সময় এলে জন সুরাজ বিহারের ২৪৩ টি আসনের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। একটিও কম আসনে লড়াই করবেন না। আর কোনও দলের সঙ্গেই তিনি জোট করবেন না বলেও জানিয়েছিলেন প্রশান্ত কিশোর।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রশান্ত কিশোর দাবি করেছেন ২০২৫-এ বিহারে সরকার গঠন করবে জন সুরাজ। তিনি বলেছিলেন, জনগণ যদি চায় তাহলে জন সুরাজ বিহারের সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ২০২৫ সালে। আর তারা যদি ঝাঁপিয়ে পড়েন, তাহলে জন সুরাজ নিজেই সরকার গঠন করবে বিহারে। এমনটাই দাবি করেছিলেন প্রশান্ত কিশোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+