Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লোকসভা নির্বাচনের ফলাফলের সমস্ত আপডেট চটজলদি পেতে চোখ রাখুন শুধুমাত্র ডেইলিহান্টে

লোকসভা নির্বাচন ২০২৪ এর ফলাফল মঙ্গলবার, ৪ জুন ঘোষণা করা হবে। এই নির্বাচনে ৫৪৩টি লোকসভা আসনের জন্য সাতটি ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মোট ৮৩৬০ জন প্রার্থী জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সকলের চোখ এখন গণনার দিনের দিকে। সেদিন ৫৪৩টি লোকসভা আসনের বিজয়ীই একসঙ্গে ঘোষণা করা হবে। এই ঘোষণাই নির্ধারণ করবে কেন্দ্রে পরবর্তী সরকার গঠন করবে কোন দল বা জোট।

Lok Sabha Election Results 2024

লোকসভা নির্বাচন ২০২৪ এর ভোটগণনা ৪ জুন সকাল ৮টায় শুরু হবে। ফলাফল একই দিনে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক ট্রেন্ড দুপুরের মধ্যে সামনে চলে আসবে বলে আশা করা হচ্ছে। সম্ভাব্য ফলাফলগুলির একটি আভাস কয়েক ঘণ্টার মধ্যেই মিলবে। তবে বিকেল নাগাদ একটি পরিষ্কার চিত্র ফুটে উঠতে পারে। লোকসভা নির্বাচনের চূড়ান্ত আনুষ্ঠানিক ফলাফল নির্বাচন কমিশন ৪ জুন গভীর রাতে বা ৫ জুন সকালে ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

পয়লা জুন শেষ দফার ভোটের পর সারা দেশের সম্ভাব্য ফলের পূর্বাভাস ফুটে উঠেছে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষায়। সেখানে দেখা যাচ্ছে, ফের একবার কেন্দ্রে এনডিএ তথা বিজেপি সরকার গড়তে চলেছে। জন কি বাতের সমীক্ষা বলছে, এনডিএ ৩৬২-৩৯২, ইন্ডিয়া ১৪১-১৬১ ও অন্যান্যরা ১০-২০টি আসন পাবে। রিপাবলিক টিভি, পি-মার্ক সমীক্ষা বলছে, এনডিএ ৩৫৯, ইন্ডিয়া ১৫৪ ও অন্যান্যরা ৩০টি আসন পাবে। নিউজ নেশন সমীক্ষা বলছে, এনডিএ ৩৪২-৩৮৭ ইন্ডিয়া জোট ১৫৩-১৬৯ ও অন্যান্যরা ২১-২৩ টি আসন পেতে পারে। এভাবেই প্রায় সমস্ত এজেন্সিগুলেই বিজেপিকে এগিয়ে রেখেছে।

ডেইলিহান্ট লোকসভা নির্বাচনের ফলাফলের লাইভ কভারেজ তুলে ধরছে। আমরা বিশ্বাস করি যে নির্বাচনে কেবল সংখ্যার চেয়ে বেশি ডেটা, প্যাটার্ন এবং বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। একবার ফলাফল সামনে আসতে শুরু করলে, আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ তুলে ধরব, প্রাপ্ত তথ্য গভীরভাবে অনুসন্ধান করব।

ডেইলিহান্টে আমাদের কভারেজে পাবেন সবকিছু, যার মধ্যে রয়েছে:

  • সারা ভারত থেকে ফলাফলের লাইভ এবং দ্রুত আপডেট
  • অতীতের ফলাফলের সংখ্যাভিত্তিক আলোচনা এবং তুলনা
  • রাজ্য-ভিত্তিক এবং নির্বাচনী এলাকা অনুসারে আসন পরিবর্তনের আপডেট
  • টুইটারে সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া এবং প্রবণতা
  • লাইভ ভিডিও, ভাইরাল মিম, ট্রেন্ডিং স্টোরি এবং আরও অনেক কিছু
  • আমাদের সার্বিক নির্বাচনী কভারেজ দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন!
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+