Lok Sabha Election Results 2024: অধীর-স্মৃতি-ওমর ছাড়া আর কোন বড় মুখ এবারের নির্বাচনে হেরেছেন?
Lok Sabha Election Results 2024: মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। সব থেকে বেশি আসন পেয়েছে এনডিএ জোট, ২৯৩টি। তার মধ্যে বিজেপি ২৪০-এ থেমে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। আসন ২৭২-এর কম হওয়ায় শরিকরাও দর কষাকষি শুরু করেছে। অন্যদিকে, ইন্ডিয়া জোটও তৎপরতা শুরু করেছে।
তবে এসব কিছুর মধ্যেও এবারের নির্বাচনে অনেক বড় মুখকে নির্বাচনে পরাজয় স্বীকার করতে হয়েছে। এর মধ্যে সবার নজর কেড়েছে আমেথি। সেখানে ২০১৯-এ রাহুল গান্ধীকে হারিয়েছিলেন স্মৃতি ইরানি। তিনি এবার ওই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মার কাছে পরাজিত হয়েছেন। এবার প্রায় দেড় লক্ষ ভোটে হেরেছেন স্মৃতি ইরানি।

উত্তর প্রদেশেরেই খেরি থেকে গত দুইবারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার টেনি সমাজবাদী পার্টির উৎকর্ষ ভার্মা মধুর কাছে ৩৪ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন।
এই উত্তর প্রদেশেই সুলতানপুর আসনে ৪৩ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন সিনিয়র বিজেপি নেতা মানেকা গান্ধী। এই আসনে হার বিজেপির কাছে বড় বিপর্যয়ের মতোই।
বাংলায় বহরমপুর আসনে প্রাক্তন বিশ্বকাপার ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছেন, অধীর রঞ্জন চৌধুরী। ১৭ তম লোকসভায় কংগ্রেসের নেতা, সেই সঙ্গে ওই কেন্দ্র থেকে গত পাঁচবারের সাংসদ ছিলেন অধীর চৌধুরী।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বারামুল্লা লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী শেখ আব্দুল রশিদের কাছে পরাজিত হয়েছেন।
বিজেপি ২০২৪-এর নির্বাচনে ২৪০ টি আসন পেয়ে একক বৃহত্তম দল হলেও, তারা নিরঙ্কুশ গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২ থেকে বেশ কিছুটা দূরে রয়েছে। তাদের এই আসন প্রাপ্তি শুধু ২০১৯ নয়, ২০১৪ থেকে কম। তাদেরকে আপাতত সরকার চালাতে শরিকদের ওপরে নির্ভর করতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications