Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election Results 2024: সারা দেশে ২০১৯-এর তুলনায় বামেদের আসন বৃদ্ধি! বাড়ল কি ভোটের হার

Lok Sabha Election Results 2024: ২০১৯-এর লোকসভা নির্বাচনে সারা দেশে একেবারে নিচে নেমে গিয়েছিল বামেরা। সেই তুলনায় ২০২৪-এ বামেদের পারফরম্যান্সে সামান্য উন্নতি হয়েছে। পাঁচ থেকে বেড়ে হয়েছে আট। সামান্য আসন বৃদ্ধি হলেও ভোটের হার বৃদ্ধি নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে।

প্রসঙ্গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে বামেরা সারা দেশে সব থেকে কম আসন পেয়েছিল। ওই নির্বাচনে সিপিআইএম মাত্র তিনজন সাংসদকে লোকসভায় পাঠাতে পেরেছিল। সিপিআই-এর ছিল দুজন সাংসদ। এই পাঁচ আসনের মধ্যে সিপিআইএম এবং সিপিআই দুটি করে আসন পেয়েছিল তামিলনাড়ু থেকে । আর কেরল থেকে সিপিআইএম মাত্র একটি আসন পেয়েছিল।

Lok Sabha Election Results 2024

২০২৪-এর লোকসভা নির্বাচনে সিপিআইএম ৫২ টি আসনে প্রার্থী দেয়। তার মধ্যে সব থেকে বেশি আসনে প্রার্থী ছিল পশ্চিমবঙ্গে। সিপিআই প্রার্থী দিয়েছিল ৩০ আসনে। বাংলা থেকে বামেদের এবারও শূন্য হাতেই ফিরতে হয়েছে। ত্রিপুরা থেকেও কোনও আসন আসেনি। অন্য দুই বাম শরিক ফরওয়ার্ড ব্লক কিংবা আরএসপি কোনও আসন পায়নি।

এবারের নির্বাচনে সিপিআইএম ও সিপিআই তামিলনাড়ু থেকে দুটি করে আসন ধরে রাখতে পেরেছে। কেরলেও তারা একটি আসন পেয়েছে। তামিলনাড়ু থেকে সিপিআইএম মাদুরাই ও ডিন্ডিগুল আসনে জয়ী হয়েছে। অন্যদিকে সিপিআই জয়ী হয়েছে তিরুপুর ও নাগাপট্টিনাম আসনে। কেরলে সিপিআইএম জয়ী হয়েছে আলাথুর আসনে।

অন্যদিকে, রাজস্থানের সিকার আসন থেকে সিপিআইএম প্রার্থী আমরা রাম বিজেপির সুমেদানন্দ ভারতীকে ৭২ হাজারের বেশি ভোটে হারিয়ে প্রথমবারের জন্য জয়ী হয়েছেন।

বিহারে বামদল সিপিআইএমএল তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনে জয়ী হয়েছে। তবে মহাজোটের অংশ হিসেবে সিপিআই এবং সিপিআইএম একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও কোনও আয়নে জয় পায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+