Lok Sabha Election Results 2024: এই লড়াই সংবিধান বাঁচানোর! ভোটের ফল মোদীজির কাছে বড় বার্তা, বললেন রাহুল

Lok Sabha Election Results 2024: লোকসভা নির্বাচনে ওয়ানাড ও রায়বরেলি, দুই আসনেই বিপুল জয় রাহুল গান্ধীর। সঙ্গে আসন সংখ্যার বৃদ্ধিতে উজ্জীবিত কংগ্রেস। এদিন বিকেলে দলের সভাপতি মল্লিকার্জুন খারড়ে সাংবাদিক সম্মেলন করেন। তারপরেই সেই সাংবাদিক সম্মেলন থেকে নরেন্দ্র মোদী ও বিজেপিকে নিশানা করেন রাহুল গাান্ধী।

রাহুল গান্ধী বলেন, সংবিধানকে বাঁচাতে হাাত মেলানোর জন্য তিনি দলের কর্মী ও ইন্ডিয়া ব্লকের নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, কংগ্রেস ইন্ডিয়া ব্লকের অংশীদারদের একত্রিত হওয়াকে সম্মান করে। তাই বুধবার ইন্ডিয়া ব্লকের বৈঠকের পরেই জোট নিয়ে বিস্তারিত কিছু জানানো হবে।

rahul gandhi

কী বললেন খাড়গে
রাহুল গান্ধী বলার আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, কংগ্রেস দেশের আসল ইস্যুতে লড়াই করেছে। এই প্রচারে প্রধানমন্ত্রী ভাষণ বছরের পর বছর মনে থাকবে। কীভাবে তিনি সব জায়গায় মিথ্যা ছড়িয়েছেন! খাড়গে বলেছেন, ভারত জোড়ো যাত্রা কংগ্রেসকে মানুষের কাছাকাছি যেতে সাহায্য করেছে। আর বিজেপি বেআইনিভাবে সব প্রতিষ্ঠান দখলের চেষ্টা করে গিয়েছে।

লড়াই সংবিধান বাঁচানোর
এর পরে সংবাদ মাধ্যমকে সম্বোধন করে রাহুল গান্ধী বলেন, সরকার তদন্তকারী সংস্থা-সহ কবজা করা বিভিন্ন সরকারি সংস্থার বিরুদ্ধে লড়াই করেছে। যার অর্ধেক এই বিচার ব্যবস্থাও। তিনি বলেন এই লড়াই সংবিধান বাঁচানোর। তিনি আরও বলেন, সংবিধান বাঁচাতে হাত মেলানোর জন্য তিনি দলের কর্মী ছাড়াও ইন্ডিয়া ব্লকের নেতাদের ধন্যবাদ জানান। রাহুল গান্ধী বলেন, এবারের ভোট নরেন্দ্র মোদীর কাছে বার্তা দিয়েছে, তিনি যেভাবে দেশ চালনা করছেন, তা জনগণ পছন্দ করছে না। তিনি ইন্ডিয়া ব্লকের ফলকে গরিবের জয় বলেও মন্তব্য করেন।

সরকার গঠনে কি ঝাঁপাবে ইন্ডিয়া ব্লক?
সরকার গঠন করতে কি ইন্ডিয়া ব্লক ঝাঁপাবে? এই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন, তাঁর দল জোটের শরিকদের সঙ্গে কথা বলছে। তাঁরা জোটের অংশ। এব্যাপারে তাদের সঙ্গে আলোচনা হয়নি। বুধবার ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে বৈঠক হবে। সরকার গঠনের দাবি নিয়ে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

মোদী আদানি সম্পর্কে শেয়ারের দাম
রাহুল গান্ধী এদিন প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে ফের একবার শিল্পপতি গৌতম আদানির নাম টানেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর আসন কমতেই আদানির শেয়ার দাম কমেছে। কেন এমন হবে। তাহলে আদানির দুর্নীতির সঙ্গে নরেন্দ্র মোদীর যে সম্পর্কের কথা সাধারণ মানুষ বলেন, তা সত্যি?

কোন আসন রাখবেন?
কোন আসন রাখবেন, এই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন, তিনি ওয়ানাড এবং রায়বরেলির মানুষকে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি কোন আসন রাখবেন, তা তিনি নিজেই ঠিক করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+