Lok Sabha Election Results 2024: এক্সিট পোল ভুল, ফের প্রমাণিত হল! দেশ কিংবা রাজ্য, অনুমান মিলল না কোথাও

Lok Sabha Election Results 2024: এক্সিট পোল যে ভুল তা ফের প্রমাণিত হয়ে গেল এবারের লোকসভা নির্বাচনে। অধিকাংশ এক্সিট পোলে বিজেপির একার নিরঙ্কুস গরিষ্ঠতা ছাড়াও এনডিএ সাড়ে তিনশো পেরিয়ে যাবে বলে অনুমান করা হয়েছিল। কিন্তু মঙ্গলাবর দুপুর পর্যন্ত ট্রেন্ড বলছে অন্য কথা।

প্রায় সব সংস্থার করা এক্সিট পোল বলেছে বিজেপির নেতৃত্বাধীন এডিএ সহজ জয় পাবে। পোল অফ দ্য পোলসে বলা হয়েছিল, এনডিএ পেতে পারে ৩৩৯-৩৫৬ টি আসন। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৫১-১৬৪ টি আসন। অন্যরা পেতে পারে ৩৩-৩৮ টি আসন।

exit poll

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এনডিএ এগিয়ে রয়েছে ২৯৭ টি আসনে, যার মধ্যে বিজেপি ২৩৮ টি আসনে এগিয়ে রয়েছে কিংবা জয়ী রয়েছে। অন্যদিকে ইন্ডিয়া ব্লক এগিয়ে রয়েছে কিংবা জয়ী হয়েছে ২২৭ টি আসনে।

যদিও এই পরিস্থিতিতেও (খুব অদলবদল না হলেও) বিজেপি নেতৃত্বাধীন এনডি তিনবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বলাই যায়। এবং পরপর তিনবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছেন, তাও বলা যায়। তিনি এবার জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁয়ে ফেলতে চলেছেন। কিন্তু সকালেই পরিস্থিতি ছিল একটু অন্য রকমের। একটা সময় বারাণসী থেকে পিছিয়ে পড়েছিলেন নরেন্দ্র মোদী।

সারা দেশের নিরিখে যে এক্সিট পোলের ফল মেলেনি তা পরিষ্কার। অন্যদিকে বাংলার ক্ষেত্রেও এবার এক্সিট পোলের ফল মেলেনি। বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলে বলা হয়েছিল বিজেপি ২৪-২৫ টি এবং তৃণমূল ২০-২১ টি আসন পেতে পারে।

এই এক্সিট পোলে বাম-কংগ্রেসের জন্য অনুমান মিলে গেলেও, তৃণমূল কিংবা বিজেপির জন্য অনুমান মেলেনি। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তৃণমূল এগিয়ে রয়েছে ৩১ টি আসনে এবং বিজেপি দশটি আসনে এবং কংগ্রেস একটি আসনে।

এর আগে এক্সিট পোলের অনুমানকে ভুল প্রমাণিত করে ২০১৭ সালে উত্তর প্রদেশে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টি ২০১২ সালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল। ফলে পাঁচ বছর পরে ২০১৭-তেও তারা ফিরতে চলেছে। জোট সরকার গঠন নিয়ে এক্সিট পোলের অনুমানে তারা খুশিই ছিল।

২০১৭ সালে সিএনএন-আইবিএন এক্সিট পোল বলেছিল, বিজেপি ১৮৫ টি আসন নিয়ে বৃহত্তম দল হবে। তবে রাজ্যে সরকার গঠনের জন্য তাদের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। এক্সিট পোলে বলা হয়েছিল সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোট ১২০ টি আসন পেতে পারে। অন্যদিকে বহুজন সমাজ পার্টি পেতে পারে ৯০ টি আসন।

কিন্তু যখন নির্বাচনের ফল প্রকাশিত হয়, তখন দেখা যায় উত্তর প্রদেশে ৩০০-র বেশি আসনে জয়ী হয়েছে। যেখানে সমাজবাদী পার্টি ও বিএসপি অপ্রত্যাশিত পরাজয়ের মুখোমুখি হয়।

২০২১-এর বাংলার বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের অনুমানও মেলেনি। এক্সিট পোলে তৃণমূল ক্ষমতায় ফিরবে বলা হলেও বলা হয়েছিল নেক টু নেক ফাইট হবে। কিন্তু ফল বেরনোর পর দেখা যায়, বিজেপি ৭৭-এ গিয়ে থমকে গিয়েছে। আর তৃণমূল ২১০ পার করে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+