Lok Sabha Election Results 2024: বাংলায় শূন্য হলেও রাজস্থানে খাতা খুলল CPIM! বিজেপিকে হারিয়ে জয়ী আমরারাম
Lok Sabha Election Results 2024: ২০১৯-এর পরে ২০২৪। পশ্চিমবঙ্গ থেকে খাতা খুলতে ব্যর্থ বামেরা। বলা ভাল সিপিআইএম। এবার কেরল থেকে বামেদের আসন একটা বাড়েছে। অন্যদিকে সিপিআইএম খাতা খুলেছে রাজস্থানে।
মরুরাজ্য রাজস্থানের জাট অধ্যুষিত সিকার আসন থেকে জয়ী হয়েছেন ইন্ডিয়া ব্লক সমর্থিত সিপিআইএম প্রার্থী আমরারাম। তিনি প্রায় ৭০ হাজার ভোটে বিজেপি প্রার্থী সুমেদানন্দ সরস্বতীকে পরাজিত করেছেন।

সিপিআইএম প্রার্থী আমরারাম পেয়েছেন ৬৫৯৩০০ ভোট। সেখানে বিজেপি প্রার্থী পেয়েছেন ৫৮৬৪০৪ ভোট। ব্যবধান ৭২৮৯৬। জয়ের পর থেকে অভিনন্দনের জোয়ারে ভেসেছেন আমরারাম। সোশ্যাল মিডিয়া থেকে অন্য মাধ্যমগুলিতেও তাঁকে অভিনন্দন জানাচ্ছেন বহু মানুষ।
জয়ের পরে সিপিআইএম প্রার্থী আমরারাম বলেছেন, এই জয় সাধারণ মানুষের জয়। সাধারণ মানুষের আস্থা রাাখতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। রাজপথ থেকে সাংসদ পর্যন্ত তিনি রাজ্য তথা সিকারের কথা তুলে ধরবেন বলে জানিয়েছেন।
यह जीत आम जनता की जीत है,
— Amra Ram (@comredamraram) June 4, 2024
यह जीत इंडिया गठबंधन के तमाम नेता और कार्यकर्ताओं को समर्पित है।
मैं सड़क से लेकर संसद तक हर कोशिश करूंगा कि उनके विश्वास पर खरा उतर सकू,
सरकार किसी की भी बने में इस प्रदेश और सीकर की आवाज हमेशा बुलंद करूंगा।
বাহাত্তর বছর বয়সী আমরারাম পরিকাঠামো উন্নয়ন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এলাকায় জল সরবরাহের উন্নতির প্রতিশ্রুতি দিয়ে প্রচার করেছিলেন। তিনি এলাকার চারবারের বিধায়ক এবং কৃষক অধিকার আন্দোলনের নেতা। তিনি ১৯৯৩ ও ২০০৩ সালের মধ্যে তিনবার ধোদ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন এবং ২০০৮ সালে দাঁতা-রামগড় থেকে জয়ী হয়েছিলেন।
অন্যদিকে পরাজিত বিজেপি প্রার্থী সুমেদানন্দ সরস্বতী বলেথছেন, তিনি দলের পক্ষ থেকে সিকানের সব ভোটার এবং দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন। তাঁদের সহযোগিতা এবং জনস্বার্থের কাজের জন্য তিনি তৈরি বলেও জানিয়েছেন। পাশাপাশি তিনি জনগণের সিদ্ধান্তকে বিনীতভাবে মেনে নিচ্ছেন বলেও জানিয়েছেন।
অন্যদিকে ভারত আদিবাসী পার্টির প্রার্থী রাজকুমার রোট রাজস্থানের চৌরাসির বাঁশওয়াড়া-ডুঙ্গারপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। ভারত আদিবাসী পার্টিও রাজস্থানে ইন্ডিয়া ব্লকের অংশ ছিল।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ রাজস্থানের ২৫ টি আসনের মধ্যে এগারোটিতে জয়ী হয়েছে এবং আরও তিনটিতে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক ছয়টি আসনে জয়ী হয়েছে এবং দুটি আসনে এগিয়ে রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications