Lok Sabha Election Results 2024: হিংসার সময় একদিনও যাননি মোদী, ভোটেই বিজেপিকে বার্তা দি‌লেন মণিপুরবাসী

২০১৪ সালের লোকসভা ক্ষমতায় আসার পর থেকেই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে উন্নয়নের স্লোগান দিয়েছি‌লেন। ক্ষমতার ১০ বছর পেরিয়ে যাওয়ার পর সেই উত্তর পূর্বেই বড় ধাক্কা খেল বিজেপি। বিশেষ করে মণিপুর কিন্তু বিজেপিকে কড়া বার্তা দিয়ে দিল।

তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। কিন্তু গোটা দেশেই খারাপ ফল হয়েছে বিজেপির। তার প্রভাব পড়েছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। মণিপুরে দুটি কেন্দ্রেই খারাপ ফ‌ল করেছে বিজেপি। বিগত এক বছরের বেশি সময় ধরেই মণিপুরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটছে। হিংসার আগুনে মণিপুর জ্বললেও একদিনও সেখানে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কিন্তু এই রাজ্য থেকেই ভারত জড়ো যাত্রা শুরু করেছি‌লেন রাহুল। ভোটের ফলাফলে বিভাজনটাই স্পষ্ট হয়ে গেল।

Manipur

গোষ্ঠী হিংসায় দীর্ণ মণিপুরের দু'টি লোকসভা আসনেই জয়ী হয়েছে কংগ্রেস। মেইতেই জনগোষ্ঠী অধ্যুষিত ইনার মণিপুরে লক্ষাধিক ব্যবধানে জয়ী হয়েছে কংগ্রেস। আর কুকি-জো উপজাতি অধ্যুষিত আউটার মণিপুরে প্রায় ৮৫ হাজার ভোটে জয়ী হয়েছে হাত শিবির।মণিপুরে এই ফলাফল স্পষ্ট করে দিল বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে উত্তর পূর্বের পাহাড়ী রাজ্যটি।

প্রসঙ্গত, বিজেপি শাসিত মণিপুরে মাত্র ২টি লোকসভা আসন রয়েছে। এর মধ্যে ইনার মণিপুর কেন্দ্রে মূলত উপত্যকা অধ্যুষিত। অন্যদিকে, আউটার মণিপুর সংরক্ষিত আসন। যা মূলত পাহাড়ি এলাকার।দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ৫৭ বছর বয়সী অধ্যাপক তথা কংগ্রেস প্রার্থী আকোইজাম উপত্যকার মেইতি সম্প্রদায়ের মানুষ। গণনার নিরিখে এখনও পর্যন্ত তাঁর এগিয়ে থাকা ইঙ্গিত করছে যে, মণিপুর-সঙ্কটের পর স্থানীয় আবেগ কাজ করেছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+