Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election Results 2024: মহারাষ্ট্রে বড় ধাক্কা বিজেপির, কমল অর্ধেকের বেশি আসন! কেন এমন পরিস্থিতি?

উত্তর প্রদেশ, বাংলার পাশাপাশি বিজেপি এবার যেসব রাাজ্যে ধাক্কা খেয়েছে তার মধ্যে রয়েছে মহারাষ্ট্রও। ২০১৯-এর বিজেপি মহারাষ্ট্রের ৪৮ টি আসনের মধ্যে ২৩ টি দখল করেছিল। এবার সেই সংখ্যাটা ৯-এ নেমে গিয়েছে। যে কারণে বিজেপি তিনশো তো অনেক দূর, ২৪০-এ থেমে গিয়েছে।

শুধু বিজেপিই নয়, এনডিএ-এর অন্য শরিক দলগুলির মধ্যে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা সাতটি আসন পেয়েছে। আর অজিত পাওয়ারের এনসিপি পেয়েছে মাত্র একটি আসন। সব মিলিয়ে এনডিএ মহারাষ্ট্রের ৪৮ টি আসনের মধ্যে ১৭টিতে জয় পেয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালে মহারাষ্ট্রে অবিভক্ত শিবসেনা ও বিজেপিকে মিলিয়ে এনডিএ-র ফল ছিল তাক লাগানো। তারা দখল করেছিল ৪৩ টি আসন।

BJP Maharashtra

এনডিএ-র এই ফলাফলের পিছনে বেশ কিছু কারণ উঠে আসছে। তার মধ্যে রয়েছে,

বারে বারে বিজেপির দল ভাঙানোর খেলা
২০১৯-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। তারপর থেকে সেখানে বারে বারে দল ভাঙানোর খেলা চলেছে। রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। শিবসেনা ও এনসিপিকে ভেঙে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসলেও ভোটারদের প্রভাবিত করতে পারেনি তারা। বিপরীতে বিজেপির এই পদক্ষেপে উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপির প্রতি সহানুভূতি তৈরি হয়েছে।

মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাধি জোটের মুখ উদ্ধব ঠাকরের শিবসেনা ২১ টি আসনে লড়াই করে নটি আসনে জয় পেয়েছে। যা কিনা একনাথ শিন্ডের শিবসেনার থেকে দুটি আসন বেশি। যারা ১৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সাতটি আসন দখল করেছে।

একই পরিস্থিতি শরদ পাওয়ার এনসিপিরও। তারা সেখানে ১০ টি আসনে লড়াই করে সাতটি আসনে জয় পেয়েছে। অন্যদিকে অজিত পওয়ারের এনসিপি পাঁচটি আসনে লড়াই করে পেয়েছে একটি মাত্র আসন। পরিবারে রাজনৈতিক প্রতিপত্তির লড়াইয়ে বারামতিতে শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রাকে পরাজিত করেছেন।

মারাঠা কোটা

অন্যদিকে মহারাষ্ট্র সরকারকে মারাঠা কোটা আন্দোলনের জন্যও মূল্য দিতে হয়েছে। যে কারণে মারাঠওয়াড়ায় কোনও আসনই জিততে পারেনি বিজেপি। মহারাষ্ট্রে ওবিসিরা আগে বিজেপির শক্ত ভোট ব্যাঙ্ক হলেও শেষ পর্যন্ত তারাও সরে গিয়েছে। এছাড়া বিজেপি তাদের মারাঠা পরিচয়কে শক্তিশালী করতে অশো চবনকে দলে নেয়। তাও কাজে লাগেনি।

ওবিসি-দলিত

বিজেপি যেখানে ২০১৯-এ ভিদ, জালনা, নান্দেদ এবং লাতুরে সুইপ করেছিল, তার মধ্যে এবার ভিদে বিজেপির অন্যতম ওবিসি নেতা প্রয়াত গোপীনাথ মুন্ডের মেয়ে পঙ্কজা মুন্ডে এনসিপি শারদ পাওয়ারের প্রার্থী বজরং সোনওয়ানের কাছে হেরে গিয়েছেন। বিদর্ভ, মারাঠওয়াড়া এবং মুম্বইতে দলের পারফরমেন্স দেখে মনে হয়েছে দলিতরা বিজেপির থেকে দূরে থেকেছে।

কৃষকরা মুখ ফিরিয়ে নেওয়া

মহারাষ্ট্রের গ্রামীণ এলাকা প্রায় ৫৫ শতাংশ। যা মহারাষ্ট্রের রাজনীতিকে চালনা করে। সেই কৃষকরা এবার মহারাষ্ট্রের বিজেপি সরকারের ওপরে ক্ষুব্ধ, ক্ষোভ ছিল স্পষ্ট। পেঁয়াজের ওপরে ৪০ শতাংশ শুক্ল আরোপের কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং রপ্তানিতে নিষেধাজ্ঞা তারা ভালভাবে নেননি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+