Lok Sabha Election: ২৫ বছর পর হাসান হাতছাড়া জেডিএসের, অভিযুক্ত রেভান্নাকে প্রত্যাখান জনতার
দক্ষিণ ভারতে কংগ্রেসের অন্যতম শক্তিশালী ঘাঁটি কর্ণাটক। এই রাজ্যে ক্ষমতায় আছে হাত শিবির। লোকসভা ভোটের লড়াইয়ে সেই কংগ্রেসই রাজ্যে বড় ধাক্কা দিল জেডিএসকে। এবার কর্ণাটকে ফোকাস ছিল হাসান কেন্দ্রের দিকে। কারণ এই আসনটি আড়াই দশক ধরে দখলে ছিল জেডিএসের। এবার এই কেন্দ্রে ভোটের লড়াইয়ে জেডিএস প্রার্থী ছিলেন চর্চার কেন্দ্রবিন্দুতে। কারণ এই কেন্দ্রের জেডিএস প্রার্থীর নাম ছিল প্রজ্বল রেভান্না।
যৌন ভিডিও কাণ্ডে অভিযুক্ত প্রজ্বল লোকসভার লড়াইয়ে হার মানলেন। কংগ্রেসের শ্রেয়স প্যাটেলর কাছে হারলেন প্রজ্জ্বল রেভান্না। ২৫ বছরের মধ্যে প্রথমবার হাসান আসনটি হেরেছে জেডি(এস)। কংগ্রেস প্রার্থী শ্রেয়াস প্যাটেল ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত জেডি(এস) প্রার্থী প্রজ্জ্বল রেভান্নাকে পরাজিত করেছেন।

উল্লেখ্য, প্রজ্জ্বলকে এবারও হাসান থেকে প্রার্থী করেছিল জেডিএস। রেভান্নার হয়ে প্রচার করে গিয়েছিলেন নরেন্দ্র মোদী নিজেই। এরই মাঝে জেডিএস প্রার্থীর যৌন কেলেঙ্কারির ভিডিয়ো ফাঁস হয়ে যায়। একাধিক মহিলার বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে.
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পরই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন হাসানের সাংসদ। এরপর তাঁকে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছিল, রেভান্নার পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে।
কয়েক সপ্তাহ আগে দেশে ফেরার পরই তাঁকে আটক করা হয়। কর্ণাটক সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) রেভান্নাকে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছনোর পরই আটক করেছে বলে খবর। সিটের আধিকারিকরা জানিয়েছেন, অশ্লীল ভিডিয়ো ও যৌন কেলেঙ্কারি মামলায় রেভান্নাকে আজই আদালতে পেশ করা হবে। সিটের সদস্যরা রেভান্নার দুটি ব্যাগও বাজেয়াপ্ত করেছে ৷ধর্ষণ, যৌন হেনস্তা, অশালীন ভিডিও তৈরি। একাধিক গুরুতর অভিযোগে দুষ্ট প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না অবশেষে পুলিশের জালে।এবার রেভান্নার রাজনৈতিক কেরিয়ারও বড় সড় প্রশ্নের মুখে পড়ল।












Click it and Unblock the Notifications