Lok Sabha Election 2024: মোদী সরকারের কল্যাণমূলক প্রকল্পের প্রভাব সাধারণের ওপর কতটা? সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
Lok Sabha Election 2024: এপ্রিল-মে মাসে দেশে সাধারণ নির্বাচন। তার আগে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সংস্থা সমীক্ষা চালাচ্ছে। মোদী সরকারের কল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের ওপরে কতটা প্রভাব ফেলতে পেরেছে তা নিয়ে এবিপি নিউজ-সিভোটার সমীক্ষা চালিয়েছে। সেই সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
সমীক্ষায় সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁরা মোদী সরকারের কল্যাণমূলক প্রকল্পকে কীভাবে দেখছেন। এব্যাপারে ৩৮ শতাংশ মানুষ বিষয়টিকে গুরুত্বপূর্ণ প্রাপ্তি বলে বর্ণনা করেছেন। প্রায় ২১ শতাংশ মানুষ কল্যাণমূলক প্রকল্পকে কিছুটা গুরুত্বপূর্ণ প্রাপ্তি বলেছেন। সেই একই সময়ে প্রায় ২২ শতাংশ একে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলে বর্ণনা করেছেন।

তেরো শতাংশ মানুষ বিষয়টিতে গুরুত্বই দিতে চাননি। আর ছয় শতাংশ মানুষ বলেছেন এই ব্যাপারে কোনও উত্তর নেই।
সাম্প্রতিক সময়ে একটি জনমত সমীক্ষায় দেখা গিয়েছে দেশবাসীর একটা বড় অংশ কেন্দ্রীয় সরকারের কাজে সন্তুষ্ট। এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩৮ শতাংশ বলেছিলেন, তাঁরা খুবই সন্তুষ্ট। এই সমীক্ষায় ২৬ শতাংশ বলেছিলেন কেন্দ্রীয় সরকারের কাজে তাঁরা অসন্তুষ্ট। ৩৩ শতাংশ বলেছিলেন, তারা কম সন্তুষ্ট।
এই সমীক্ষায় ৯৭ শতাংশ মানুষ বলেছিলেন, তাঁরা কেন্দ্রীয় সরকারের কাজে সচেতন। তবে মাত্র দুই শতাংশ বলেছিলেন, তাঁরা এই বিষয়ে কিছু জানেন না।
২০২৩-এর একেবারে শেষে এই সমীক্ষা চালানো হয়। সেখানে দুহাজার দুশো তেষট্টিজনের মতামত নেওয়া হয়। এই সমীক্ষায় ত্রুটির পরিমাণ প্লাস-মাইনাস তিন থেকে পাঁচ শতাংশের মতো। তবে বলে রাখা ভাল সমীক্ষায় যা প্রকাশিত হয়, তাই ভোটের বাক্সে প্রকাশ পায় না। অনেক ক্ষেত্রেই তা আলাদা হয়ে যায়।












Click it and Unblock the Notifications