Rahul Gandhi: ভারতের স্টক মার্কেটের সবথেকে বড় দুর্নীতি! নথি হাতে বিজেপিকে তোপ রাহুলের
Rahul Gandhi: '৪০০ পারে'র স্লোগান দিয়ে ময়দানে নামে বিজেপি। এমনকি বিপুল জয়ের (Lok Sabha Election Result 2024) ইঙ্গিত দিয়ে লগ্নকারীদের শেয়ার কেনার পরামর্শ দেন মোদী-শাহ। এমনকি চার তারিখে শেয়ার পরামর্শ দেন একাধিক বিজেপি শীর্ষ নেতৃত্ব। বুথ ফেরত সমীক্ষায় দেশে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দেয় একাধিক বুথ ফেরত সমীক্ষা।
পরের দিনেই শেয়ার বাজ্রে রেকর্ড বৃদ্ধি হয়। কিন্তু ফলাফল প্রকাশের দিন অর্থাৎ চার মে ফলাফল প্রকাশ হতেই ঘুরে যায় খেলা। বড়-সড় ধস নামে শেয়ার বাজারে। লগ্নিকারীদের মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে। আর এই পুরোটার মধ্যেই কেলেঙ্কারি আছে। এমনকি সবথেকে বড় স্টক মার্কেট দুর্নীতি হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি রাহুল গান্ধীর (Rahul Gandhi)।

এমনকি এই বিষয়ে সংসদীয় কমিটির তদন্তের দাবিও তুলেছেন। যদিও এই বিষয়ে পাল্টা কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে বিজেপি। পীযুষ গোয়েলের দাবি, তৃতীয়বারের জন্য মোদীর ক্ষমতায় আসায় বিচলিত রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর সেই কারণে লগ্নিকারীদের ভুলপথে চালিত করছেন বলে তোপ বিজেপি নেতার।
এখনও সরকার গঠন হয়নি। সর্বস্তরে আলোচনা চলছে। আর এর মধ্যেই বিজেপিকে আক্রমণ করতে ময়দানে নেমে পড়লেন রাহুল। একাধিক ইস্যুকে মাথায় রেখে সাংবাদিক বৈঠক করেন। রাহুল বলেন, একটি নির্দিষ্ট সংবাদ চ্যানেলে চারজুনের আগে শেয়ার বাজার কেনার পরামর্শ অমিত শাহ দিয়েছিলেন। ৪ জুন স্টক মার্কেটে রেকর্ড হবে বলেও দাবি করেছিলেন নরেন্দ্র মোদী। আর তা তুলে নব নির্বাচিত সাংসদ বলেন, বুথ ফেরত সমীক্ষায় ৩৭০ থেকে ৪০০ আসন এনডিএ পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল।
#WATCH | Congress leader Rahul Gandhi says, "For the first time we noted that during the elections, the Prime Minister, the Union Home Minister and the Finance Minister commented on the stock market. The Prime Minister said that the stock market is rising at a great speed. the… pic.twitter.com/0900xZFVLc
— ANI (@ANI) June 6, 2024
বিজেপির আভ্যন্তরীন রিপোর্ট অন্য কথা জানিয়েছিল। এমনকি আইবিও ২০০ থেকে ২২০ আসন বিজেপি পেতে পারে বলে রিপোর্ট দিয়েছিল। বিজেপির খারাপ ফল যে হতে চলেছে, তা সবটাই শীর্ষ নেতৃত্ব জানত বলে দাবি সোনিয়া পুত্রের। এরপরেও একের পর এক দাবি করা হয়। এই বিষয়ে রাহুল বেশ কিছু তথ্য তুলে ধরেন। আর তা দেখিয়ে বলেন, তিন তারিখ স্টক মার্কেট রেকর্ড তৈরি হয়। কিন্ত্য চার তারিখেই রেকর্ড ধাক্কা খায় স্টক মার্কেট।
বড় কেলেঙ্কারি করা হয়েছে। বিদেশি লগ্নিকারীরাও টাকা লাগান। এরপর, ৪ জুন ৩০ লক্ষ কোটি টাকার ক্ষতি হয় খুচরো লগ্নিকারীদের। স্টক মার্কেটে সব]থেকে বড় দুর্নীতি হয়েছে। এই বিষয়ে সংসদীয় কমিটির তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications