কংগ্রেস বিরোধী দলের মর্যাদাও পাবে না! ওড়িশার কন্ধমাল থেকে আর যা বললেন প্রধানমন্ত্রী মোদী
Lok Sabha Election 2024: তেরোই ওড়িশায় একইসঙ্গে কয়েকটি লোকসভা ও কয়েকটি বিধানসভা আসনের নির্বাচন। তার আগে প্রচারের শেষ দিনে কন্ধমালে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, রাজ্যে প্রথমবারের মতো ডাবল ইঞ্জিন সরকার গঠন করবে বিজেপি।
প্রধানমন্ত্রী দাবি করেন, দেশবাসী মন তৈরি করেছে, লোকসভায় এনডিএ-র জন্য ৪০০ বেশি আসন দিতে। সঙ্গে কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেসের লোকেরা অবশ্যই মনে রাখবেন, দেশ এখন সিদ্ধান্ত নিয়েছে, চার জুন তারা বিরোধী হওয়ার প্রয়োজনীয় আসনও পাবে না। তিনি দাবি করেন, কংগ্রেস এবার ৫০ আসনের নিচেই আটকে যাবে।

ওড়িশার প্রশংসা
সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন,, ওড়িশা তাঁকে অপরিসীম ভালবাসা ও সমর্থন দেয়। আর তিনি নিঃস্বার্থভাবে দেশের সেবা করে ওড়িশাবাসীর ঋণ শোধ করবেন। বিকশিত ভারতের জন্য বিকশিত ওড়িশা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মনুষের এক-একটি ভোট ডাবল ইঞ্জিন সরকার আনতে পারে। তিনি আবেদন জানিয়ে বলেছেন, পদ্ম ফুলে বোতাম টিপুন এবং বিজেপি প্রার্থী জয়ী করতে সাহায্য করুন।
পোখরান-পরীক্ষা
তিনি বলেছেন, ২৬ বছর আগে অটল বিহারী বাজপেয়ীজি এই দিনেই পোখরানে পরীক্ষা পরিচালনা করেছিলেন। তিনি বলেছেন, ওই পারমাণবিক পরীক্ষা সারা বিশ্বের ভারতীয়দের গর্বে ভরিয়েছিল। প্রধানমন্ত্রী বলেছেন, এটিই ছিল প্রথমবার যখন ভারত তার সামর্থ্য সম্পর্কে সচেতন করেছে। অন্যদিকে কংগ্রেস দেশবাসীর মনে ভয় তৈরি করে বলেছে, পাকিস্তান একটি পারমাণবিক শক্তি।
নিশানায় কংগ্রেস
প্রধানমন্ত্রী মোদী ওড়িশার কন্ধমাল থেকে কংগ্রেসকে তীব্র নিশানা করেছেন। তিনি বলেছেন, কংগ্রেস তাদের শাসনে্র সময়ে সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে তারা মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলার বিষয়ে কোনও তদন্ত করেনি।
তিনি আরও অভিযোগ করেছেন, কংগ্রেসের দুর্বল মানসিকতার কারণে জম্মু ও কাশ্মীরের জনগণ কয়েক দশক ধরে সংগ্রাম করে চলেছেন। তিনি বলেছেন, দেশবাসী সখনই সেই সময়গুলির কথা ভুলবে না, যখন ভারতে প্রায়ই সন্ত্রাসবাদী হামলা হত এবং কংগ্রেসের নেতারা সন্ত্রাসবাদীদের সঙ্গে আলোচনায় বসতেন।
#WATCH | Prime Minister Narendra Modi addresses a public meeting in Kandhamal, Odisha.#LokSabhaElections2024 pic.twitter.com/OJ0QnR9tsN
— ANI (@ANI) May 11, 2024
ভুবনেশ্বরে রোড শো
ভুবনেশ্বর লোকসভা আসন এবং এর অধীনে সাতটি বিধানসভা আসনের জন্য বিজেপি প্রার্থীদের প্রচারে অংশ নিতে প্রধানমন্ত্রী সেখানে রোড শো করেন শুক্রবার। প্রসঙ্গত সেখানে ভোট নেওয়া হবে ২৫ মে।
এই রোড শো-এ ওড়িশা বিজেপির সভাপতি মনমেহন শ্যামল ছাড়াও ছিলেন ভুবনেশ্বর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অপরাজিতা সারঙ্গি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications