Lok Sabha Election 2024: পটনার সমাবেশে 'স্লিপ অফ টাং'! PM মোদীকে নিয়ে এ-কী বললেন নীতীশ
তিনি এনডিএ-তে ফিরেছেন বেশি দিন হয়নি। তবে তিনি যে প্রধানমন্ত্রী মোদীর অনুগত তা বারে বারে বোঝানোর চেষ্টা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর সেটা করতে দিয়ে এদিন পটনার সমাবেশ থেকে ভুল করে বসলেন নীতীশ কুমার। তবে তিনি তা কিছুক্ষণের মধ্যে সংশোধনও করে নেন।
পটনায় এনডিএ-র তরফে হওয়া সমাবেশে নীতীশ কুমার বলেন, এবারের লোকসভা নির্বাচনে এনডিএ চারশো আসন জয়ের আশা করছে। এরই মধ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার মুখ্যমন্ত্রী দেখতে চান।

কী বলেছেন নীতীশ কুমার?
নীতীশ কুমার হিন্দিতে যা বলেন, তা হল, এনডিএ ভারত জুড়ে চারশোটির বেশি আসন জিততে চায়। সম্মানিত নরেন্দ্র মোদীর আবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত। তাহলেই ভারতের উন্নয়ন হবে এবং বিহারের উন্নয়ন হবে।
বিষয়টি বছর ৭৩-এর নীতীশ কুমারের স্লিপ অফ টাং, যা অন্য নেতারা বুঝতে পারেন। তবে নীতীশ কুমার নিজেকে সংশোধন করে বলেন, তিনি বোঝাতে চেয়েছিলেন, নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন। নীতীশ কুমার তাঁর ভাষণে বলেন, নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী। তিনি বলতে চেয়েছেন তিনি (মোদী) দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি (নীতীশ) এটাই চান।
দিন কয়েক আগে নীতীশ কুমার প্রয়াত রামবিলাস পাসোয়ানের জন্য ভোট চেয়েছিলেন। তার কয়েকদিন পরেই এই বিভ্রান্তি তৈরি করলেন বিহারের মুখ্যমন্ত্রী।
বিহারে এনডিএ-র লাগাম বিজেপির হাতে
এবারের লোকসভা নির্বাচনে বিহারে এনডিএ-র লাগাম রয়েছে বিজেপির হাতে। রাজ্যের ৪০ টি আসনের মধ্যে ১৭ টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নীতীশ কুমার এবার এনডিএতে ফেরত আসার সময় থেকেই তাঁর সেই জোর নেই। আগেকার ভূমিকা থেকে সরে এসেছে তাঁর দল জনতা দল ইউনাইটেড।
প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি এবং জেডিইউ জোট যথেষ্টই শক্তিশালী ছিল। দুইদল সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। পরবর্তী সময়ে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তির সঙ্গে বিজেপির আলোচনার জেরে বিহারে রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা অর্জন করেছে বিজেপি।
অন্যদিকে, বিহারে রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস এবং বামদলগুলিকে নিয়ে তৈরি মহাজোট প্রতিদ্বন্দ্বিতা করছে ৪০ টি আসনেই। যার মধ্যে সব থেকে বেশি ২৬ টি আসনে লড়াই করছে আরজেডি। বিহারেও সপ্তম দফায় ভোট রয়েছে পয়লা জুন। তারপর ৪ জুন ৫৪৩ টি আসনের গণনা।












Click it and Unblock the Notifications