Lok Sabha Election 2024: বিজ্ঞাপনে মোদী ও মুসলিমদের নিয়ে 'দ্বিচারী' নীতি মেটার! রিপোর্ট নিয়ে শোরগোল
Lok Sabha Election 2024: কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত বেশ কয়েকটি রাজনৈতিক বিজ্ঞাপনের অনুমোদন দিয়েছে মেটা। যেখানে লোকসভা নির্বাচনের সময় ভুল তথ্য ছড়ানোর অভিযোগে শোলগোল শুরু হয়েছে।
ইংরেজি, হিন্দি, বাংলা, গুজরাতি ও কন্নড় ভাষায় জমা করা ২২ টি বিজ্ঞাপনের মধ্যে ১৪ টি অনুমোদিত করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটা।

বিজ্ঞাপন নিয়ে অভিযোগ
অভিযোগ যেসব বিজ্ঞাপনগুলি অনুমোদিত হয়েছে, সেখানে ভারতের মুসলিমদের প্রতি অপবাদ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক নেতাদের সম্পর্কে বিভ্রান্তি এবং হিন্দু আধিপত্যবাদের ভাষা ব্যবহারের অভিযোগ সেখানে করা হয়েছে।
মেটা কর্তৃক অনুমোদিত একটি বিজ্ঞাপনে এক বিরোধী নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। যেখানে ভারত থেকে হিন্দুদের মুখে ফেলার মতো মিথ্যা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এই বিজ্ঞাপনে পাকিস্তানের পতাকা ছিল বলেও অভিযোগ।
রয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ
মেটার বিরুদ্ধে এমন একটা সময় অভিযোগ উঠেছে বা সেই সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়েছে, যখন বিজেপির কর্নাটক ইউনিট নির্বাচন কমিশনের নির্দেশে নিজেদের এক্স হ্যান্ডেল থেকে একটি অ্যানিমেটেড ভিডিও সরিয়ে ফেলতেও বাধ্য হয়।
মেটাকে পরীক্ষা করতেই বিজ্ঞাপন 'পরীক্ষা'
ইন্ডিয়া সিভিল ওয়াচ ইন্টারন্যাশনাল এবং ইকেও নামে একটি কর্পোরেট সংস্থা এই বিজ্ঞাপনগুলো তৈরি করে মেটার অ্যাড লাইব্রেরিতে জমা দেয়। মূলত কী কী রাজনৈতিক বিষয়বস্তু ক্ষতিকারক এবং তা ব্লক করতে মেটা কী পদক্ষেপ নেয়, তা পরীক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়।
সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এইসব বিজ্ঞাপনগুলি বিদ্বেষপূর্ণ বক্তৃতা এবং দেশে প্রচলিত বিভ্রান্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। সোশ্যাল মিডিয়া কীভাবে ক্ষতিকারক বিষয়গুলিকে ছড়িয়ে দেয়, তাও পরীক্ষা করার জন্যই এই পদক্ষেপ ছিল বলে জানা গিয়েছে।
বিজ্ঞাপন নিয়ে মেটার 'দ্বিচারী' নীতি
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিদ্বেষপূর্ণ বক্তৃতা নিয়ে মেটার নীতি ভঙ্গ করায় মোদী সম্পর্কে ভুল তথ্য সম্পর্কিত পাঁচটি বিজ্ঞাপন বাতিল করে দেওয়া হয়। তবে অনুমোদিত ১৪ টি বিজ্ঞাপনে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলেই অভিযোগ। আরও অভিযোগ ঘৃণার বক্তৃতা ছাড়াও, গুণ্ডামি, হয়রানি, ভুল তথ্য ও হিংসার আশ্রয় নেওয়ার মতো মেটার নীতি ভঙ্গের অভিযোগ উঠলেও সেগুলির অনুমোদন দেওয়া হয়েছে।
এখানে উল্লেখ করা প্রয়োজন মেটা অতীতে তার প্ল্যাটফর্মগুলিতে ইসলামফোবিয়া রোধ করতে ব্যর্থ হওয়ায় অভিযুক্ত হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications