Lok Sabha Election 2024: কেমন ফল হবে কংগ্রেসের? ২০২১-এ বাংলার মতোই ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
Lok Sabha Election 2024: শুধু প্রশান্ত কিশোরই নন, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত যোগেন্দ্র যাদবও বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ-র তৃতীয়বার ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। প্রশান্ত কিশোর বিজেপির তিনশো পার করার ব্যাপারে ভবিষ্যদ্বাণী করলেও, যোগেন্দ্র যাদব বলেছেন, বিজেপি খুব বেশি হলে ২৪০ থেকে ২৬০ টি আসন পেতে পারে।
অন্যদিকে যোগেন্দ্র যাদব বলেছেন, কংগ্রেস এবারের নির্বাচনে পেতে পারে ৮৫ থেকে একশোটি আসন। তবে প্রশান্ত কিশোর কংগ্রেসের ১০০ আসন প্রাপ্তির ব্যাপারে আশাবাদী নন। তিনি বলেছেন, কংগ্রেস তিন সংখ্যায় পৌঁছতে পারবে না।

- কংগ্রেস কত আসন পেতে পারে
রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন, কংগ্রেস যদি একশো আসন পায়, তাহলে বিজেপি তিনশো আসন পাবে না। প্রসঙ্গত কংগ্রেস ২০১৯-এর লোকসভা নির্বাচনে পেয়েছিল ৫২ টি আসন। আর ২০১৪ সালে কংগ্রেস এখনও পর্যন্ত সব থেকে কম ৪৪ টি আসন পেয়েছিল। এবার কি কংগ্রেসের ফল ভাল হবে, এই প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেছেন, এব্যাপারে তিনি কোনও ধারনা দিতে পারছেন না।
কংগ্রেস বর্তমান অবস্থা থেকে কোথায় যেতে পারে, এই প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেছেন, গর্তের কোনও তলানি নেই। তিনি শুধু বলেছেন, কংগ্রেস তিন সংখ্যায় পৌঁছতে পারবে না।
- বিজেপির কী অবস্থা?
গত সপ্তাহের শুরুতে প্রশান্ত কিশোর বলেছিলেন, উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির যদি বেশি ক্ষতি নাও হয়, তারা দক্ষিণ ও পূর্ব ভারত থেকে বাড়িতে ২০-২৫টি আসন পেতে পারে। তিনি বলেছেন, যদি উত্তর ও পশ্চিম ভারত থেকে বিজেপি ৫০ কিংবা তার বেশি আসন হারায়. তবে তারা পূর্ব কিংবা দক্ষিণ থেকে সেই ক্ষতি পূরণ করতে পারবে না।
- কে সরকার গঠন করতে যাচ্ছে?
প্রশান্ত কিশোর বলেছেন, তিনি নিজের ভবিষ্যদ্বাণী বিজেপি কিংবা কংগ্রেসের জন্য করছেন না। তিনি বলতে চাইছেন কে সরকার গন করতে যাচ্ছে। সেখানে কংগ্রেসের ৫৫, ৬৫, ৬৮ কিংবা ৭২ আসন পাওয়া তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। এখানে ২০ টা আসন বেশি পাওয়াটা গুরুত্বপূর্ণ নয়। তারা যদি একশোর বেশি পায়, তবেই খেলা ঘুরতে পারে। তবে তার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন পিকে।
প্রশান্ত কিশোরের মূল্যায়ন অনুযায়ী, এবারও বিজেপিরে নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন করবে। তবে তিনি মনে করেন বিজেপি কিছুতেই ২৭০-এর নিচে যাবে না। আগের বার অর্থাৎ ২০১৯-এর ৩০৩ আসন প্রাপ্তির থেকে তাদের ফল কিছুটা ভাল হতে পারে। কেন তারা বাংলা, ওড়িশা ও তেলেঙ্গানা থেকে ভোট ও আসন বেশি পাবে।
- ২০২১-এ কী বলেছিলেন প্রশান্ত কিশোর
২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল ইস বার ২০০ পার। কিন্তু সেই সময় প্রশান্ত কিশোর সরাসরি তৃণমূলের পরামর্শদাতা ছিলেন। তিনি বলেছিলেন, বিজেপি কোনওভাবেই ১০ পার করতে পারবে না। শেষ পর্যন্ত বিজেপি পায় ৭৭ টি আসন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications