Lok Sabha Election 2024: ইন্ডিয়া ব্লক এখন 'ইন্ডি জামাত'! গোরক্ষপুরে প্রচারে যোগীর প্রশংসায় মোদী

Lok Sabha Election 2024: সীমান্তের ওপার থেকে জিহাদিরা কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে সমর্থন করছে। উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলার বাঁশগাঁওয়ের নির্বাচনী সভায় এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, ইন্ডিয়া ব্লক দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় না, বরং কয়েক দশক পিছিয়ে নিয়ে যেতে চায়। ভারতের উন্নয়ন তাদের অ্যাজেন্ডা নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জন্য দুয়া করা হচ্ছে। সীমান্তের ওপারের জিহাদিরা তাদের সমর্থন করছে। এসপি ও কংগ্রেস এখানে ভোট জিহাদের জন্য আবেদন করছে বলেও মন্তব্য করেন তিনি।

Narendra Modi

বিরোধীদের ইন্ডিয়া ব্লককে আক্রমণ করে প্রধামন্ত্রী বলেন, তিনি ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধিতা করায় 'ইন্ডি জামাত' তাঁকে নিশানা করেছে। তিনি অভিযোগ করেছেন, যেসব দেশ ভারতের থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনতে চায়, তাদের জন্য বাধা তৈরি করেছে।

তিনি বলেন, ইন্ডি জামাত বলছে, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাবে, সিএএ বাতিল করবে। তিনি বলেন, ভারত বিরোধী শক্তিও এটা চায়। তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময় উত্তর প্রদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ চিনিকল বন্ধ। কৃষকরা আখচাষ বন্ধ করে দিয়েছে।

সমাজবাদী পার্টিকে আক্রমণ করে তিনি বলেন, এদের সময়ে ছিল জঙ্গলরাজ। মা-বোনেরা ঘর থেকে বেরোতে পারতেন না। তিনি অভিযোগ করেন, সেই সময় সরকারি জমিতেই মাফিয়ারা প্রাসাদ তৈরি করেছিল। কিন্তু যখন থেকে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ এসেছেন,. তখন থেকে পরিবেশের বদল হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, চার জুন ২০২৪, দিনটি দেশের ভবিষ্যত নির্ধারণ করতে চলেছে। তিনি এই সময়কে অমৃতকালের সংকল্প, উন্নত ভারত গড়ার ১৪০ কোটির স্বপ্ন বলেও মন্তব্য করেন। তিনি বলেন, কোটি কোটি মানুষ ৪ জুনের অপেক্ষায় রয়েছেন।

বাঁশগাঁও সংসদীয় কেন্দ্রটি যেসব বিধানসভা নিয়ে গঠিত, সেগুলি দেওরিয়া ও গোরক্ষপুর জেলার অন্তর্গত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+