Lok Sabha Election 2024: বিজেপিকে কতটা সাহায্য করছে আরএসএস? কী বলছেন জেপি নাড্ডা
Lok Sabha Election 2024: দেশের অধিকাংশ মানুষ জানেন, বিজেপি হল আরএসএসের রাজনৈতিক ফ্রন্ট। কিন্তু বিজেপি সভাপতি জেপি নাড্ডা আরএসএস সম্পর্কে বড় কথা বলেছেন, তিনি বলেছেন, আরএসএস থেকে বিকশিত হলেও, দল এখন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিজেপি এখন নিজেই সক্ষম, নিজের কাজ নিজেই চালাচ্ছে। তবে আরএসএস যে আদর্শগত ফ্রন্ট তা তিনি স্বীকার করে নিয়েছেন।
এক সর্বভারতীয় সংবাদ মাধমের সঙ্গে সাক্ষাৎকারে জেপি নাড্ডা বলেছেন, অটলবিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী থাকার সময়ের থেকে বর্তমান পরিস্থিতি অনেকটাই আলাদা। সেখানে আরএসএসের উপস্থিতির বদল হয়েছে। তিনি বলেছেন, বিজেপি আগে এত বড় ছিল না।

- বিজেপি এখন একাই সক্ষম
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, দল আগে এত বড় ছিল না। সেই সময় আরএসএসের প্রয়োজন ছিল। কিন্তু বর্তমানে বিজেপি অনেক উন্নতি করেছে। বিজেপি এখন নিজেই এগিয়ে যেতে সক্ষম।
- আরএসএস সাংস্কৃতিক-সামাজিক সংগঠন
জেপি নাড্ডা বলেছেন, দল বড় হয়েছে। প্রত্যেকেই নিজের নিজের দায়িত্ব পালন করছেন। সেখানে আরএসএস একটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। সেখানে বিজেপি একটি রাজনৈতিক সংগঠন। তিনি বলেছেন আরএসএস আদর্শগতভাবে তাদের কাজ করে। আর বিজেপি রাজনৈতিকভাবে তাদের কাজ করে। তিনি বলেছেন, বিজেপি বিষয়গুলি নিজেদের মতো করে পরিচালনা করে, যেমনভাবে অন্য রাজনৈতিক দলগুলি করে থাকে।
- মথুরা ও কাশীতেও কি মন্দির তৈরি হবে?
মথুরা ও কাশীর বিতর্কিত জায়গায় মন্দির তৈরির কোনও পরিকল্পনা বিজেপির নেই বলে দাবি করেছেন জেপি নাড্ডা। তিনি বলেছেন, বিজেপি এব্যাপারে কোনও ধারণা, পরিকল্পনা কিংবা ইচ্ছা নেই। তিনি বলেছেন, সংসদীয় বোর্ডে আলোচনার মাধ্যমে দলের নিচ্চা-ভাবনা নির্ধারণ করা হয়। তারপর তা পেশ করা হয় জাতীয় কাউন্সিলে।
- কোন দিকে গুরুত্ব বিজেপির?
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন, দল দরিদ্র, শোষিত, দলিত, মহিলা, যুবক, কৃষক এবং সমাজের প্রান্তিক শ্রেণির মানুষদের গুরুত্ব দেওয়া হবে। তাঁদেরকে মূলধারার সঙ্গে যুক্ত করে শক্তিশালী করা হবে।












Click it and Unblock the Notifications