স্বাধীনতার দ্বিতীয় দিনেই রামমন্দির তৈরির সিদ্ধান্ত নিতে পারত! ৫৬ ইঞ্চি ছাতির উল্লেখে কংগ্রেসকে নিশানা মোদীর
Lok Sabha Election 2024: রবিবার প্রধানমন্ত্রী মোদী ভোটের প্রচারে ছিলেন কর্নাটকে। সেখানে তিনি স্বাভাবিক কারণেই কংগ্রেসকে নিশানা করেন। কয়েকমাস আগে রাজ্যের ক্ষমতা কংগ্রেসের হাতে গেলও বিজেপি দক্ষিণের ওই রাজ্যে লোকসভা নির্বাচনে ভাল ফল করার ব্যাপারে আশাবাদী।
প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস ছাড়াও এদিন ইন্ডিয়া ব্লককে তীব্র আক্রমণ করেন। মোদীর ভাষণে এদিন রামন্দিরের কথাও উঠে এসেছে। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা প্রাপ্তির পরে দ্বিতীয় দিনেই রামমন্দির তৈরির সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, কিন্তু কংগ্রেস তা করেনি।

- ৫৬ ইঞ্চি ছাতি
ভোট ুপ্রচারে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষ উন্নয়নের পাশাপাশি ঐতিহ্যও বজায় রাখতে চায়। আমাদের পূর্বপুরুষরা ৫০০ বছর ধরে অযোধ্যায় রামের জন্য যুদ্ধ করেছিলেন। লক্ষ লক্ষ মানুষের প্রাণ যায়। রাম মন্দির তৈরি করতে ৫৬ ইঞ্চি ছাতি লাগে। তবেই ৫০০ বছরের স্বপ্ন পূরণ হয় এবং ৫০০ বছরের অপেক্ষার অবসান হয়।
- মুসলিমরাও পাশে
প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের অবস্থান নিয়েই প্রশ্ন তোলেন। তিনি বলেন, কংগ্রেস রাম মন্দিরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল। কিন্তু আনসারি পরিবার জন্মের পর প্রজন্ম আদালতে এর জন্য লড়াই করেছে। তিনি বলেছেন, আনসারি মুসলিম হওয়া সত্ত্বেও রাম মন্দিরের পরিত্রতায় অংশ নিয়েছিলেন। এব্যাপারে আদালতের সিদ্ধান্ত সব থেকে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।
- মোদীর নিশানায় কংগ্রেস
কর্নাটকে সরকার এখন কংগ্রেসের। স্বাভাবিক কারণে প্রধানমন্ত্রী মোদী রাজ্য সরকারের কাজের সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপির সরকার আয়ুর্বেদ নিয়ে প্রচার করেছে। কেন্দ্র আয়ুষ মন্ত্রক তৈরি করেছে। বিজেপির সরকার মৎস্যজীবীদের জন্য আলাদা মন্ত্রক তৈরি করেছে।
কর্নাটকের কংগ্রেস সরকারকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস সরকারকি দিনের আলোয় কলেজ ক্যাম্পাসে আপনার মেয়েকে রক্ষা করতে পারে? তিনি কটাক্ষ করে বলেন, তারা জানে ভোট ব্যাঙ্কের ক্ষুধার্ত মানুষ তাদের বাঁচাবে। তাই তারা এমন পাপ করার সাহস করে।
#WATCH | Karnataka | While addressing a public meeting in Davanagere, PM Modi says, "The day is not far when the 'civil war' going within the different factions of Congress internally will come on roads. All the factions will blame one another for losing the elections." pic.twitter.com/RzJRLNDuP6
— ANI (@ANI) April 28, 2024
- নিশানায় রাহুল গান্ধী
রাহুল গান্ধীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, নবাব, সুলতান ও সম্রাটরা দেশের মন্দির লুট করেছিল। কিন্তু আমাদের রাজপুত্র (রাহুল গান্ধী) তাদের ক্লিনচিট দিয়েছেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে তিনি তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ করেছেন।
- বিস্ফোরণ কমেছে
প্রধানমন্ত্রী মোদী এদিনের প্রচারে বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের প্রসঙ্গ উল্লেখ করেন। এব্যাপারে তিনি কংগ্রেসের গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের সমালোচনা করেন। তিনি বলেন, ২০১৪ সালের আগে দেশের সংবাদ শিরোনামে বিস্ফোরণের খবর থাকত। কিন্তু ২০১৪ সালের পর সেই খবর কমেছে। তিনি অভিযোগ করেন, ওয়ানাডে কংগ্রেস পিএফআই-এর সমর্থন নিয়েছে। তিনি বলেন একটা সময় ছিল যখন প্রতিদিন সন্ত্রাসবাদী হানার খবর হত। আর এখন সার্জিকাল স্ট্রাইক হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications