Lok Sabha Election 2024: বিতর্কিত মন্তব্য! কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন
Lok Sabha Election 2024: বিতর্কিত মন্তব্যের জের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করন্দলাজের (Union Minister Shobha Karandlaje) বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি অনুসারে তাঁর বিরুদ্ধে কর্নাটকের মুখ্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ১৮ তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
গত শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission of India) । সেই মতো দেশে সাত দফায় নির্বাচন হবে। শনিবার ভোট ঘোষণার পর থেকেই আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। কার্যত কমিশনের হাতে ক্ষমতা।

আর এর মধ্যেই বেঙ্গালুরুর বিস্ফোরণের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে বসেন শোভা করন্দলাজ (Union Minister Shobha Karandlaje)। ঘটনার পিছনে তামিলনাড়ুর লোক জড়িত বলে মন্তব্য করেন। এমনকি সে রাজ্যের মানুষই কর্নাটকে ঢুকে বোমা বিস্ফোরণের মতো জঘন্য ঘটনা ঘটান বলেও কার্যত বিস্ফোরক মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
আর এহেন মন্তব্য ঘিরে দক্ষিণের রাজনীতিতে কার্যত ঝড় অঠে। এহেন মন্তব্য তীব্র বিতর্ক তৈরি হয়। কড়া ভাষায় এহেন মন্তব্যের জন্য বিজেপি নেত্রীকে আক্রমণ শানান বিরোধীরা। বিষয়টিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করা হয়। অবশেষে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে ব্যবস্থা নিতে চলেছে কমিশন।
ডিএমকে নেতা আর.এস. ভারতীর কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে শোভা করন্দলাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জমা দিতেও বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাচনের ঘোষণার পর এটাই প্রথম ঘটনা যেখানে কমিশন কড়া পদক্ষেপ নিতে বলল।
যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করন্দলাজ তাঁর মন্তব্যের জন্য ইতিমধ্যে ক্ষমাও চেয়ে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখছেন, কাউকে আঘাত করতে এমন মন্তব্য করিনি। হৃদয়ের গভীর থেকে, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তামিল ভাই ও বোনরা তাঁর কাছে অত্যন্ত প্রিয় বলেও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ বিজেপি নেত্রীর।












Click it and Unblock the Notifications