Lok Sabha Election 2024: ভোট শেষের আগেই ইন্ডিয়া ব্লকে ভাঙন! খাড়গের নিশানায় পঞ্জাবের আপ সরকার
Lok Sabha Election 2024: ভোট শেষের আগেই ইন্ডিয়া ব্লকে ভাঙন? পঞ্জাবে সভা করতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অমৃতসরে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি রাজ্যের আপ সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন।
সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খাাড়গে পঞ্জাবের আপ সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

আপ সরকারকে নিশানা
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, কৃষকরা তাদের জমি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। অন্যদিকে মাদকাশক্ত হওয়ার ভয়ে তাদের সন্তানদের বিদেশে পাঠাচ্ছে। তিনি অভিযোগ করেন পঞ্জাবে কর্মসংস্থানের কোনও উপায় নেই।
কেন্দ্রীয় সরকারকে নিশানা
কেন্দ্রকে নিশানা করতে গিয়ে কংগ্রেস সভাপতি বলেন, নোট বদল এবং ভুল জিএসটির কারণে শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। পরবর্তী সরকার সংবিধান অনুযায়ী চলবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
কৃষকদের পাশে
মল্লিকার্জুন খাড়গে এদিন কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। তিনি বলেন, পঞ্জাব ও হরিয়ানার তৃষ্করা সবথেকে বেশি কৃষিপণ্য উৎপাদন করেন। কিন্তু এই কৃষকদের ওপরে কাঁদানে গ্যাস চালানো হয়। তিনি বলেন, কৃষকরা প্রতিকূল আবহাওয়ার রাস্তায় বসে থাকলেও কেন্দ্রীয় মোদী সরকার তাদের (কৃষক) নিয়ে চিন্তিত ছিল না। কৃষক আন্দোলনে সাড়ে সাতশোর ওপরে মানুষের মৃত্যু হলেও, নরেন্দ্র মোদীকে নড়ানো যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
ন্যূনতম সহায়ক মূল্যের জন্য আইন
এদিন কংগ্রেস সভাপতি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, মোদী সরকার কৃষকদের বিরুদ্ধে তিনটি আইন এনেছিল। কিন্তু কেন্দ্রের নতুন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে আইন আনবে।
প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভায় পঞ্জাব থেকে ১৩ টি আসন রয়েছে। সেখানে ভোট হবে পয়লা জুন। দিল্লিতে আপ ও কংগ্রেস জোট করে লড়াই করলেও, পঞ্জাবে কংগ্রেস ও আপ আলাদা করে প্রার্থী দিয়েছে। বিজেপিও সেখানে আলাদা করে লড়াই করছে।












Click it and Unblock the Notifications