ডায়মন্ড হারবারে জোড়া রেকর্ড ছারখার! জয়ের হ্যাটট্রিকে দেশে নয়া কীর্তি অভিষেকের, মোদী-শাহরাও যা পারেননি

Record In Diamond Harbour: ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে একপেশে জয় ছিনিয়ে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা তৃতীয়বার তিনি এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হলেন।

আজ যত এগিয়েছে ততই দুটি ঈর্ষণীয় রেকর্ডের দিকেও এগিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথমে বাংলায়, পরে দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটে লোকসভা নির্বাচন জেতার রেকর্ড ভাঙল অভিষেকের ডায়মন্ড হারবার।

২০১৪ সালে মহারাষ্ট্রের বিদে বিজেপির গোপীনাথ মুন্ডে সাংসদ হয়েছিলেন ১ লক্ষ ৩৬ হাজার ৪৫৪ ভোটে জিতে। কিন্তু তাঁর প্রয়াণের ফলে ওই বছরই লোকসভা উপনির্বাচন হয়। গোপীনাথের পুত্র প্রীতম মুণ্ডে জয়লাভ করেন ৬ লক্ষ ৯৬ হাজার ৩২১ ভোটে জয়লাভ করে।

ভারতের লোকসভা নির্বাচনের ইতিহাসেই এটিই এতদিন পর্যন্ত ছিল সবচেয়ে বড় জয়ের ব্যবধান। প্রীতমের সেই রেকর্ড ১০ বছর পর ভেঙে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ডটি ছিল সিপিআইএমের অনিল বসুর দখলে।

আরামবাগ লোকসভা কেন্দ্রে ২০০৪ সালে অনিল বসু জয়লাভ করেছিলেন ৫,৯২,৫০২ ভোটে। আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণনা যত এগিয়ে যাচ্ছিল, ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল অভিষেকের মার্জিন। ফলে প্রথমে অভিষেক টপকে যান অনিল বসুকে।

২০০৯ সালে ডায়মন্ড হারবার লোকসভা আসনে প্রথমে জিতেছিল তৃণমূল কংগ্রেসের সোমেন মিত্র। ১,৫১, ৬৮৯ ভোটে তিনি হারিয়েছিলেন সিপিআইএমের তৎকালীন সাংসদ শমীক লাহিড়ীকে। ২০১৪ সালে অভিষেকের জয়ের ব্যবধান ছিল ৭১,২৯৮। সেবার তৃণমূল পেয়েছিল ৪০.৩১ শতাংশ ভোট।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে অভিষেকের জয়ের ব্যবধান বেড়ে হয় ৩,২০,৫৯৪। তৃণমূলের প্রাপ্ত ভোটের শতকরা হার বেড়ে হয় ৫৬.১৫ শতাংশ। চলতি নির্বাচনে সব নজির এবার ছাপিয়ে গিয়েছে তৃণমূল। এই প্রতিবেদন লেখা অবধি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তৃণমূল ৬৮.৪৮ শতাংশ ভোট পেয়েছে।

এই আসনে সর্বশেষ পাওয়া খবরে বিজেপি ২২.০৩ ও সিপিআইএম ৫.৬৮ শতাংশ ভোট পেয়েছে। আইএসএফের প্রাপ্ত ভোটের শতকরা হার ১.৩৯ শতাংশ। ইতিমধ্যেই অভিষেক প্রীতম মুণ্ডের রেকর্ড জয়ের ব্যবধান ছাপিয়ে গিয়ে এগিয়ে রয়েছেন ৭ লক্ষ ৭ হাজার ৩৬০ ভোটে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সিআর পাতিল গুজরাতের নবসারি কেন্দ্র থেকে ৬ লক্ষ ৮৯ হাজার ভোট পেয়েছিলেন। সেবারের লোকসভা নির্বাচনে সেটিই ছিল জয়ের সবচেয়ে বড় ব্যবধান। গত লোকসভা নির্বাচনে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান ছিল ৪,৭৯,৫০৫। গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে অমিত শাহ জিতেছিলেন ৫ লক্ষ ৫৭ হাজার ০১৪ ভোটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+