Modi 3.0 Cabinet: মোদী মন্ত্রিসভায় বড় ঝাঁকুনি! শরিকি বাধ্যবাধকতায় মন্ত্রক বদল কোন মন্ত্রীদের?
Modi 3.0 Cabinet: নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। কিছু মন্ত্রক নিজের হাতে রেখেছেন। বাকি মন্ত্রকগুলির ভার গিয়েছে ৭১ মন্ত্রীর কাছে।
মোদী মন্ত্রিসভায় ৩০ জন পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন। সরকারের প্রধান মন্ত্রকগুলি বিজেপির কাছেই রয়েছে। তবে শরিকদের মন জিততে কিছু মন্ত্রীর মন্ত্রক বদল করতে হয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক আগের মোদী মন্ত্রিসভার কোন মন্ত্রীরা এবার অন্য মন্ত্রকের দায়িত্ব সামলাবেন:
প্রহ্লাদ যোশী ছিলেন সংসদ বিষয়ক, কয়লা ও খনি মন্ত্রকের দায়িত্বে। তিনি এবার উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং অচিরাচিত ও পুনর্নবীকরণযোগ্য মন্ত্রকের মন্ত্রী হয়েছেন।
অশ্বিনী বৈষ্ণব ছিলেন রেল ও যোগাযোগমন্ত্রী। তিনি রেল মন্ত্রকের পাশাপাশি সামলাবেন তথ্য ও সম্প্রচার, ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছিলেন অসামরিক বিমান চলাচল ও ইস্পাতমন্ত্রী। তিনি যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল মন্ত্রক সামলাবেন।
গজেন্দ্র সিং শেখাওয়াত ছিলেন জলশক্তি মন্ত্রকের মন্ত্রী। তিনি সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী হয়েছেন। ভূ বিজ্ঞান, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের মন্ত্রী ছিলেন কিরেন রিজিজু, তিনি সংসদ ও সংখ্যালঘু বিষয় মন্ত্রক ২টি সামলাবেন। হরদীপ সিং পুরী ছিলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্বে। প্রথমটি হাতে থাকলেও এখন তাঁর হাতছাড়া হলো আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রকের মন্ত্রী মনসুখ মাণ্ডব্য শ্রম, কর্মসংস্থান এবং যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী হলেন। জি কিষাণ রেড্ডি ছিলেন পর্যটন, সংস্কৃতি ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী। তিনি হলেন কয়লা ও খনিমন্ত্রী। রাও ইন্দরজিৎ সিং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী হলেন।
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানো অনুপ্রিয়া প্যাটেল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রী হলেন। এসপি সিং বাঘেল ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী। তাঁকে মৎস্য, প্রাণীপালন ও ডেয়ারির পাশাপাশি পঞ্চায়েতিরাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে।
কৃষাণ পাল বিদ্যুৎ ও ভারী শিল্প প্রতিমন্ত্রী ছিলেন। তিনি সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী হলেন। শোভা করন্দালজে কৃষি, কৃষক কল্যাণ এবং খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্বে এলেন।
বিএল ভার্মা উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এবার তিনি উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হলেন। মৎস্য, প্রাণীপালন ও ডেয়ারি মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন এল মুরুগান। তিনি এলেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী পদে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications