Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যা পারেনি কলকাতা, তা করল 'নিজামের শহর'! কোন পদ্ধতি মেনে? কেন নেতাদের ভিড় ছিল না? জানুন

মেসির কলকাতা যাত্রা নিয়ে যে উন্মাদনা ছিল দর্শকদের মধ্যে, তা কয়েক মিনিটেই নষ্ট হয়ে গেল। মানুষের বহু ইচ্ছা ও ভাবনা নিমেষেই চুরমার হয়ে গেল যুবভারতীতে। মেসিকে এক ঝকল দেখার জন্য যে স্বপ্ন টা দেখেছিলেন, তা স্বপ্নই থেকে গেল হাজার হাজার দর্শকের। মেসির গোট ট্যুর (GOAT Tour) করতে ব্যর্থ কলকাতা। কিন্তু অপরদিকে, যা পারল না কলকাতা তা করে দেখাল নিজামের শহর। যুবভারতীতে ৫ মিনিটও থাকতে পারেননি, কিন্তু প্রায় ৪০ মিনিট রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম মাঠে থাকলেন মেসি। এখন প্রশ্ন, কীভাবে এত সুন্দর ব্যবস্থা করল হায়দ্রাবাদ সরকার ও আয়োজক সংস্থা? কোন পদ্ধতি মেনে তা সম্পন্ন হল?

১৪ বছর পর দ্বিতীয়বার ভারত সফরে এসে লিওনেল মেসি প্রথমে পা রাখেন কলকাতাতে। কিন্তু "সিটি অফ জয়" সেই সম্মান রাখতে পারল না। ফুটবল প্রেমের নিরিখে কলকাতার ধারে কাছে হায়দরাবাদ না থাকলেও, মেসিকে স্ব-সম্মানে একটি অনুষ্ঠান কিভাবে সম্পূর্ণ করতে হয় তা করে দেখাল হায়দরাবাদ। লজ্জায় মুখ ঢাকতে বাধ্য হল কলকাতা। মেসির অনুষ্ঠান ঘিরে যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং দর্শকদের টাকা ফেরত দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

কীভাবে এত ভাল আয়োজন?

কলকাতায় বিশৃঙ্খলার পর মেসি উড়ে যান হায়দরাবাদের উদ্দেশ্যে। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬টায়। কিন্তু রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধে ৭টা ৫২ মিনিট নাগাদ পৌঁছন লিওনেল মেসি ও তাঁর সতীর্থরা। অর্থাৎ, ল্যুই সুয়ারেজ় ও রড্রিগো ডি'পল। তারপর কড়া নিরাপত্তার ঘেরাটোপে সোজা পৌঁছে যান ভিআইপি বক্সে। সেখানে বসে প্রদর্শনী ম্যাচ দেখলেন তাঁরা। ম্যাচের পর রাত ৮.০৫ মিনিট নাগাদ মাঠে নামেন। সঙ্গে ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। পুরো মাঠ জুড়ে মাত্র কয়েকজন লোক আর নিরাপত্তা রক্ষীরা। ছিলেন কয়েকজন চিত্র সাংবাদিকেরা আর ছিলেন ম্যাচের প্লেয়াররা। এর বাইরে কাউকেই মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। মেসির আশেপাশে অনেকটা জায়গা রাখা হয়েছিল, যাতে দর্শকেরা ভাল ভাবে তাঁকে দেখতে পান। মাঠে মেসি যত ক্ষণ ছিলেন, তত ক্ষণ তাঁর ধারেকাছে কেউ যেতে পারেনি। জোর করে মেসির কাছে যেতেও দেখা যায়নি কাউকে। যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল গোটা ব্যবস্থাপনা।

মাঠে নেমেই রেবন্ত, সুয়ারেজ় এবং ডি'পলের সঙ্গে 'পাসিং দ্য বল' খেলতে শুরু করেন মেসি। বল পায়ে নিয়ে নাচতে নাচতে লম্বা শট মেরে গোলও করেন। এর পর মাঠ প্রদক্ষিণ করতে থাকেন মেসি ও তাঁর সতীর্থরা। দর্শকদের সম্পূর্ণ নজর ছিল তাঁর দিকেই। লম্বা শট মেরে বল গ্যালারিতেও পাঠান কয়েক বার। এটা ছিল দর্শদের বাড়তি পাওনা, সঙ্গে ফুটবলের রাজপুত্রর শট মারা বল উপহার। আবেগে ভেসেছে স্টেডিয়ামে উপস্থিত ৪০ হাজার দর্শক।

মূলত, পুরো ব্যবস্থাটা করা হয়েছিল দর্শকদের জন্যই। যাঁরা হাজার হাজার টাকার টিকিট কেটে 'ফুটবলের রাজপুত্রকে' দেখতে এসেছেন তাঁরা যাতে মন ভোরে দেখতে পান ও মেসির নিরাপত্তায় কোনও খামতি না থাকে সেইভাবেই আয়োজন করা হয়েছে। কোনও ঝামেলা ছাড়াই তা সফলও হয়েছে।

হায়দরাবাদের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-ও। কলকাতার নেতা-মন্ত্রী ও তারকাদের মত তিনি কিন্তু মেসির সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি করেননি। বরং মাঠে থাকা কচিকাঁচা ও ম্যাচের ফুটবল প্লেয়াররা এলে, তাদের জায়গা ছেড়ে দিচ্ছিলেন। এবং নিজে সরে দাঁড়াচ্ছিলেন ছবির ফ্রেম থেকে। রাহুল গান্ধী যে সৌজন্য দেখিয়েছেন, তাঁকে সকলেই সাধুবাদ জানাচ্ছেন।

হায়দরাবাদের ঠিক বিপরীত চিত্র দেখা গেল কলকাতায়। মেসির সঙ্গে শুধু রাজনৈতিক নেতা-মন্ত্রী ও তারকাদের ছবি তোলার ভিড়কেই দেখতে পেয়েছেন দর্শকরা। যাঁরা ১০-২০ হাজার টাকা খরচ করে এসেছিলেন তাঁরা মেসির মুখ টুকু দেখতে পাননি। মেসির গায়ে জোঁকের মতো আটকে থাকতে দেখা গেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। যুবভারতীতে মেসি নামতেই কিছু লোভী ছবি এবং নিজস্বী শিকারিরা তাঁকে ঘিরে ধরেছিলেন, কিন্তু এর ছিটেফোঁটাও দেখা যায়নি নিজামের শহরে। বহু দর্শক প্রশ্ন করেছেন, মাঠে থাকা VVIP, VIP-এর নামে কারা ছিলেন? সব কি তৃণমূলের নেতা-মন্ত্রীদের বাড়ির লোক? সাধারণ মানুষের কোনও অধিকার নেই দেখার? দর্শকের টাকায় নেতা-মন্ত্রীদের ও তাঁর আত্মীয়দের মেসিকে দেখানোর জন্য আনা হয়েছিল? তবে আর যাইহোক, শনিবার কলকাতায় যে ঘটনা ঘটেছে সেই ছবি গোটা বিশ্ব দেখেছে। বাংলা ও বাঙালির কাছে এর থেকে লজ্জার আর কিছু হতে পারেনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+