এনডিএর সম্ভাব্য জয়, মুখ্যমন্ত্রী পছন্দে প্রতিদ্বন্দিতা
বিহারের ২৪৩ আসনের বিধানসভা নির্বাচনের দুই দফা ভোটগ্রহণ শেষ হতেই বেশকিছু সংস্থার প্রকাশিত এক্সিট পোলগুলো স্পষ্ট বার্তা দিচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে সরকার গঠনের দৌড়ে। পিপলস পালস ও জেভিসি টাইমস নাও এই দুই সমীক্ষাই ইঙ্গিত দিয়েছে অনায়াসেই সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে এনডিএ। প্রয়োজনীয় ১২২ সংখ্যাগরিষ্ঠতা তারা অনেকটাই নিঃসন্দেহে পেরিয়ে যাচ্ছে বলে অনুমান করা হচ্ছে।
সমীক্ষা অনুযায়ী, গোটা রাজ্যজুড়ে এনডিএর যথেষ্ট শক্তিশালী প্রভাব রয়েছে।
পিপলস পালস অনুমান করেছে, এনডিএ পেতে পারে ১৩৩ থেকে ১৫৯টি আসন, ভোটের হার প্রায় ৪৬.২ শতাংশ। অন্যদিকে জেভিসি টাইমস নাও জানিয়েছে, এনডিএর সম্ভাব্য আসন ১৩৫ থেকে ১৫০ এর মধ্যে। অন্যদিকে মহাজোট বেশ পিছিয়ে, পিপলস পালসের হিসাবে, তারা পেতে পারে ৭৫ থেকে ১০১টি আসন,
আর জেভিসি টাইমস নাও দিয়েছে ৮৮ থেকে ১০৩ আসনের পূর্বাভাস।

এদিকে প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন জন সুরাজ পার্টির প্রভাব খুবই সীমিত বলে ধারণা। তাদের আসন সংখ্যা হতে পারে সর্বোচ্চ ০ থেকে ৫, ভোটের হার প্রায় ৯ থেকে ১০ শতাংশ হলেও আসনে তা খুব একটা কার্যকর হবে না বলে অনুমান।
তবে মুখ্যমন্ত্রীর পছন্দে চমক
যেখানে আসন সংখ্যায় এনডিএ সামনে, সেখানে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ভোটারদের মতামতে দেখা গেল অন্য চিত্র।
পিপলস পালসের মুখ্যমন্ত্রী পছন্দ তেজস্বী যাদব মহাজোটের ৩২ শতাংশ, নিতীশ কুমার এনডিএ বর্তমান মুখ্যমন্ত্রী ৩০ শতাংশ, প্রশান্ত কিশোর ৮ শতাংশ, চিরাগ পাসওয়ান ৮ শতাংশ। অর্থাৎ, দলগত শক্তিতে এনডিএ এগোলেও ব্যক্তিগত জনপ্রিয়তায় তেজস্বী যাদব সামান্য এগিয়ে আছেন নিতীশ কুমারের থেকে।
তবে শেষ রায় এখন ভোটগণনার অপেক্ষায়, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচার, সাংগঠনিক শক্তি, সব মিলিয়ে এনডিএর সরকার গঠনের সম্ভাবনা প্রবল।
অন্যদিকে তেজস্বীর ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও তরুণ নেতৃত্বের প্রতি আস্থা ভোটের লড়াইয়ের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে।
এখন নজর গণনার দিনে
জোটের শক্তি কি টিকিয়ে রাখবে সরকার? তবে কি জনপ্রিয়তার জোয়ার পাল্টে দিতে পারে চূড়ান্ত ফল? উত্তর মিলবে খুব শীঘ্রই।












Click it and Unblock the Notifications