১০ সেপ্টেম্বর : সারাদিনের খবর একনজরে

১০ সেপ্টেম্বর : সারাদিনের খবর একনজরে
বিকেল ৪ টে ১৫ মিনিট : আগামী ১৮ তারিখ থেকে লাগাতার ট্যাক্সি ধর্মঘটের ডাক। ফের ভোগান্তিতে পড়ার আশঙ্কা যাত্রীদের।

বিকেল ৪ টে ১২ মিনিট : নবান্নে অবস্থান বিক্ষোভ বামেদের।

দুপুর ২ টে ১২ মিনিট : কার্টুন কাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে গ্রেফতার করা হল অভিষুক্তকে। অথচ তাপস কাণ্ডে কেন এখনও গ্রেফতার করা হল না তৃণমূল সাংসদ তাপস পালকে? প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি নীশিথা মাত্রের।

দুপুর ১ টা ৪৫ মিনিট : মিডিয়াকে 'মাটিতে পুঁতে' দিতে চান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। (এখানে ক্লিক করে বিস্তারিত খবরটি পড়ুন)

দুপুর ১২ টা : বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণ বসুর স্বামী সমীর চক্রবর্তী ওরফে বুয়াকে তলব করল সিবিআই। রজত মজুমদারকে জেরা করতে গিয়েই বুয়া চক্রবর্তীর নাম উঠে আসে।

সকাল ১১ টা ২১ মিনিট :
কুণাল ঘোষ ও সৃঞ্জয় বোসকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা।

সকাল ১০ টা ৫০ মিনিট : সিবিআই দফতরে পৌছলেন সৃঞ্জয় বোস।

সকাল ১০ টা ৪০ মিনিট : তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জেরে জেরবার বীরভূম। জেলার তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৩। এদের মধ্যে ২ জনই তৃণমূল নেতা ও ১ জল তৃণমূলের সক্রিয় কর্মী

সকাল ১০ টা ৩৫ মিনিট : অরবিন্দ সরণীতে বাসের ধাক্কায় মৃত মহিলা। পলাতক চালক।

সকাল ১০ টা ১২ মিনিট : সকাল ১১ টা নাগাদ সিবিআই দফতরে আসার কথা সৃঞ্জয় বসুর।

সকাল ১০ টা ১০ মিনিট :
পরিবহন শ্রমিকদের নিয়ে ধর্মঘটের ডাক শ্রমিকদের। রাস্তা থেকে ফের উধাও ট্যাক্সি।

সকাল ৮ টা ৪৫ মিনিট : জম্মু কাশ্মীরের বন্যায় মৃত দুশোরও বেশি। উদ্ধার করা হয়েছে ৪৭ হাজার মানুষকে।

সকাল ৮ টা ৪০ মিনিট : সারদা কাণ্ডে এবার আর এক তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকে তলব করল সিবিআই। (এখানে ক্লিক করে বিস্তারিত খবরটি পড়ুন)

সকাল ৮ টা ৩০ মিনিট : প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী ফিরোজা বেগম। ঢাকার হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (এখানে ক্লিক করে বিস্তারিত খবরটি পড়ুন)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+