Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) ৩১ ডিসেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

দেশ-বিদেশের নানা খবর, আপনার রাজ্য, জেলার খবর একঝলকে দেখে নিন এখানে।

বেঙ্গালুরু, ৩০ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

সমাজবাদী পার্টির বৈঠকে চোখ সবার

সমাজবাদী পার্টির বৈঠকে চোখ সবার

আজ সমাজবাদী পার্টির বৈঠক। একদিকে বৈঠক ডেকেছেন অখিলেশ যাদব অন্যদিকে দলের প্রার্থী তালিকায় থাকা ৩৯৩ জনকে নিয়ে বৈঠক ডেকেছেন দলার প্রধান মুলায়ম সিং যাদব। এই দুই বৈঠকেই নজর সবার।

আজ মোদীর বক্তৃতা

আজ মোদীর বক্তৃতা

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। এদিন মোদীর মন্তব্যে থাকতে পারে বড় কোনও চমক। মূলত বেনামি সম্পত্তি নিয়ে কোনও বড় ঘোষণা করতে পারেন নরেন্দ্র মোদী।

বাড়ল এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা

বাড়ল এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা

১ জানুয়ারি থেকে এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হল। নোটবাতিলের পর এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বমীসা ছিল দৈনিক ২,৫০০ টাকা পর্যন্ত তোলা যাবে। এখন সেই অঙ্কের পরিমাণ বাড়িয়ে করা হল ৪,৫০০ টাকা।

অখিলেশকে মমতার বার্তা

অখিলেশকে মমতার বার্তা

অখিলেশ যাদবকে দল থেকে বের করে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশকে ফোন করে পাশে দাঁড়ানোর সাহস জোগালেন। এরই সঙ্গে রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি রূপার

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি রূপার

এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দিলেন রূপা গঙ্গাপাধ্যায়। রোজভ্যালিকাণ্ডে দলের সাংসদ তাপস পাল গ্রেফতার হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই হুমকি দিয়েছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গাপাধ্যায়। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি আদালতে যেতে প্রস্তুত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+