(ছবি)৯ জুন : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ৯ জুন : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

নিখোঁজ বিমান

নিখোঁজ বিমান

নিখোঁজ উপকূল রক্ষী বাহিনির ডর্নিয়ার বিমান। গতকাল রাতে চেন্নাই থেকে উড়ানের পর নিখোঁজ। গতকাল পা ১০ টা থেকে বিচ্ছিন্ন যোগাযোগ। সমুদ্রে তল্লাশি শুরু করেছে সেনা বাহিনি।

শ্লীলতাহানি

শ্লীলতাহানি

শ্লীলতাহানি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। শ্লীলতাহানি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। বাঁকুরার সদর থানায় পুলিশকে মারধর। তৃণমূল কাউন্সিলরের স্বামীর নেতৃত্বে পুলিশের উপর হামলা। বাপী চক্রবর্তী নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মৃত মাও

মৃত মাও

ঝাড়খণ্ডের পালামুতে সতওয়াড়া সঙ্গলে পুলিশ-মাওবাদী সংঘর্ষ। গুলির লড়াই মৃত ১২ মাওবাদী।

পোকা

পোকা

উত্তরপ্রদেশের বুলন্দশহরে গ্লুকন-ডি-র প্যাকেটে পোকা পাওয়া গেল।

গোষ্ঠী সংঘর্ষ

গোষ্ঠী সংঘর্ষ

খড়দহে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম ১।

আইনমন্ত্রী গ্রেফতার

আইনমন্ত্রী গ্রেফতার

আইনের ডিগ্রি জাল করার অভিযোগ রয়েছে দিল্লির আইনমন্ত্রী তথা আপ নেতা জিতেন্দ্র সিং তোমারের বিরুদ্ধে। গতকাল রাতে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করা হয়। আজ সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে

লেহ-তে দুর্ঘটনা

লেহ-তে দুর্ঘটনা

ভয়ঙ্কর তুষার ধসে লেহ-তে মৃত্যু হল দুই বাঙালি পর্যটকের। মৃতেরা হলেন রাজশ্রী বসু (৫২) তাঁর ছেলে সৌম্যদীপ বসু (২০)। রাজশ্রীদেবী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা ছিলেন। সৌম্যদীপ খড়্গপুর আইআইটি-র পদার্থ বিদ্যার ছাত্র ছিল। রাজশ্রীদেবীর স্বামী পদ্মনাভ বসুও ঘটনায় আহত হয়ে লেহ-এর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাইকোর্টে গরমের ছুটি

হাইকোর্টে গরমের ছুটি

গরমের ছুঁতোয় বুধবার থেকে তিনদিনের কর্মবিরতির সিদ্ধান্ত হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের। ঘটনার তীব্র উষ্মা প্রকাশ করলেন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর।

যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ

যারা সূর্য নমস্কারে আপত্তি তুলছে তাদের সমুদ্রে ছুঁড়ে ফেলা উচিত। প্রতিবারের মতো এবারও আলপটকা মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন বিজেপির যোগী আদিত্যনাথ।

মানবী বন্দ্যোপাধ্যায়

মানবী বন্দ্যোপাধ্যায়

কৃষ্ণনগর মহিলা কলেজের অধ্যক্ষ পদে যোগ দিলেন মানবী বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই তাঁকে অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+