(ছবি) ৮ জানুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু,৭ জানুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

প্রকল্প উদ্বোধন
গঙ্গার নীচ দিয়ে মেট্রোর সুড়ঙ্গ তৈরির প্রকল্প উদ্বোধন হবে আজ। উদ্বোধন করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। অনুষ্ঠানে থাকবেন রাজ্যের প্রতিনিধিরাও।

পুলিশ খুন
পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দুষ্কৃতীদের গুলিতে পুলিশ কর্মী খুন। দুষ্কৃতীদের ধরতে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।

অগ্নিকাণ্ড
শিমলার নিম্ন বাজার এলাকায় ভয়াবহ আগুন। ৬ টি দোকান প্রায় ভস্মীভূত।

বাস দুর্ঘটনা
তামিলনাড়ুর তিরুনেলভেলিতে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের।

আল কায়েদার ছায়া বেঙ্গালুরুতে!
জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সঙ্গে যোগাযোগ রয়েছে, এই অভিযোগে গ্রেফতার করা মৌলানা আনজার শাহ নামের এক মাদ্রাসা শিক্ষককে। বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ আধিকারিকরা এই গ্রেফতার করেছেন।

তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় মৃত ১০
তামিলনাড়ুতেবাস দুর্ঘটনায় মৃত্যু হল ১০ জন পর্যটকের, আহত হয়েছেন অন্তত ১৮ জন। এদিন সকালে এই ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছে এক মহিলা ও দুই শিশু। পর্যটকদের ওই বাসটি তিরুবনন্তপুরমের দিকে যাওয়ার সময়ে রাস্তার একটি লাইট পোস্টে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়।

ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
২০১৩ সালে একটি ম্যাগাজিনে বিষ্ণুরূপী ধোনির বিজ্ঞাপন নিয়ে আদালতে মামলা হয়েছিল। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হল ভারতের একদিনের দলের অধিনায়কের বিরুদ্ধে। আগামী ২৫ ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজির হতে হবে।

শুভাপ্রসন্নর মেয়েকে জেরা ইডির
সারদা কেলেঙ্কারি কাণ্ডে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যের মেয়ে জানকী ভট্টাচার্যকে জেরা করলেন এমফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা।

ফের আফগানিস্তানে ভূমিকম্প
ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। এদিন দুপুরে আফগানিস্তান-তাজাকিস্তানের সীমান্তে বাদাকশনে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৫।

মুম্বই পুলিশের সিদ্ধান্তে খুশি আমির
তাঁর নিরাপত্তা কমানো নিয়ে মুম্বই পুলিশের সিদ্ধান্তকে স্বাগত জানালেন বলিউড তারকা আমির খান।












Click it and Unblock the Notifications