(ছবি) ৫ মে : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে
বেঙ্গালুরু, ৫ মে : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

অস্বাভাবিক বিদ্যুতের বিল
বাড়িতে পাখা নেই, আলো বলতে শুধু বাল্ব। তাতেই বাড়ির বিদ্যুতের বিল এসেছে ৭৪,৯৬২ টাকা। অভিযোগ মধ্যপ্রদেশের ছাতারপুর এলাকার এক ব্যক্তির।

দুর্ঘটনা
বিহারের মুজাফ্ফরপুরের বেনীবাদ গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একই পরিবারের ৬ সদস্যের মৃত্যু হয়েছে।

ভোটগ্রহণ
আজ রাজ্যে ষষ্ঠ তথা শেষ দফার ভোটগ্রহণ। রাজ্যের ২ জেলার ২৫টি কেন্দ্রে এই দফায় ভোটগ্রহণ হচ্ছে। কোচবিহারের ৯টি জেলা এবং পূর্ব মেদিনীপুরের ১৬টি জেলায় ভোটগ্রহণ।

গুলিবিদ্ধ তৃণমূল নেতা
মুর্শিদাবাদে তৃণমূলের জেলা সম্পাদক সুবীর সরকারকে গুলি করে পালিয়ে যায় একদল দুষ্কৃতী। বাড়ির কাছেই গুলি করা হয় তাকে। হাতে পায়ে ও বুকে গুলি লেগেছে। বুকের গুলি বার করা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

আইনি নোটিশ সূর্যকান্তকে
মদ-মাংসের জোগান দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করার যে অভিযোগ বামেরা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এনেছিল তারই পাল্টা জবাবে এবার সূর্যকান্ত মিশ্রর নামে আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু। মিথ্যা অভিযোগ এবং তাঁর ও তাঁর দলকে কলুষিত করার অভিযোগেই এই নোটিশ।

বাস উল্টে মৃত ১০
ছত্তিশগড়ে সেতু থেকে বাস পড়ে গিয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ।

ভারতীয় রেলের ওয়েবসাইট হ্যাক
ভারতীয় রেলের আইআরসিটিসি ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে জানাল মহারাষ্ট্র পুলিশ।

কেরলে যেতে পারেন মোদী
কেরলে ধর্ষিতা দলিত তরুণীর মায়ের সঙ্গে দেখা করতে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোনার উপরে শুল্ক প্রত্যাহার
সোনার উপরে চাপানো এক শতাংশ শুল্ক প্রত্যাহার করল কেন্দ্র। রাজ্যসভায় একথা জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

মিড ডে মিল খেয়ে মৃত
উত্তরপ্রদেশের মথুরায় মিড ডে মিল খেয়ে দুজন শিশু মারা গিয়েছে ও ২৮ জন অসুস্থ হয়ে পড়েছে।

অখিলেশ যাদবের আর্জি
খরা বিধ্বস্ত বুন্দেলখণ্ডে জল পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাল উত্তরপ্রদেশের অখিলেশ যাদব সরকার।

পুদুচ্চেরিতে সোনিয়ার সভা
আগামী ১৬ মে পুদুচ্চেরিতে ভোট। তার আগে এদিন সেখানে জনসভা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।












Click it and Unblock the Notifications